• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে শুরু হয়েছে দুদিনব্যাপী বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জেলা গণসংগীত উৎসব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2015   Monday

সোমবার থেকে দুদিন ব্যাপী  রাঙামাটিতে  শুরু হয়েছে ব্যাপী প্রথম বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জেলা গণসংগীত উৎসব।

ছিড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সুনীল কান্তি দে-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য ফকির সিরাজ। স্বাগত বক্তব্যে রাখেন উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব কালায়ন চাকমা। 

উৎসবে পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং ঢাকা থেকে মোট ৭টি সাংস্কৃতিক দল অংশ নিয়েছে। প্রথম দিনে সুরনিকেতন, গিরিসুর শিল্পী গোষ্ঠীসহ ঢাকা থেকে আগত সাংস্কৃতিক দল সংগীত পরিবেশন করে।

উদ্ধোধকের বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি  গোলাম কুদ্দুস বলেন, গণ মানুষের অধিকারের জন্য যে সংগ্রাম তা হল গণসংগীত। সংস্কৃতি অন্যায়ের সাথে কোন অপোষ করে না। করোর মুখাপেক্ষি নয়। সংস্কৃতি কর্মীরা বিনোদন কর্মী হতে যায় না। সংস্কৃতি কর্মী হিসেবে থাকতে চায়। সম্পাদিত পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন চাই উল্লেখ করে বলেন, পার্বত্য চুক্তি কতটুকু বাস্তবায়ন হয়েছে তা সংখ্যা আমরা জানতে চায় না। আমরা পার্বত চুক্তির পুরোপুরি বাস্তবায় চায়। পার্বত্য চট্টগ্রামের যে সব জনগোষ্ঠী রয়েছেন তাদের আদিবাসী বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  নামেই ডাকি না কেন তাদের বিকশিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। তিনি জাতি ধর্ম নির্বিশেষ সকলকে গণসংগীত এবং সংস্কৃতি নিয়ে ইতিবাচক ভুমিকা রাখার জন্য আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেন,গণসংগীত হচ্ছে মানুষের ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতিকে ঠিকিয়ে রাখার চর্চা করা। ভাষা অধিকারের সংগ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন সংগ্রামের ক্ষেত্রে গণসংগীতের ভুমিকা ছিল।  তিনি  আরও বলেন, মানুষের সামষ্টিক সত্ত্বা ঐতিহ্য ও অধিকার নিয়ে কাজ করে তা হল গণসংগীত। পার্বত্য চট্টগ্রামে  বিভিন্ন অধিকার নিয়ে পাহাড়ী বা জুম্ম জাতির রয়েছে তাদের স্ব-স্ব ভাষায় রচিত হয়েছে গণসংগীত।  বাংলায় যেটা বলা হচ্ছে গণসংগীত। সেই গণসংগীত অন্যান্য জনগোষ্ঠীর সংগীত শিল্প রয়েছে সেগুলো কতটুকু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি জাতীয় পর্যায়ের গণ সংগীত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধিত্ব থাকে এবং প্রগতিশীল ভূমিকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের আদিবাসীদের স্বকীয়তা, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি যথাযথভাবে উঠে আসে তার আশা প্রকাশ করেন।

গণসংগীত সাধারনত: গ্রামের দিক থেকে এসেছে এবং শহরের আধুনিক সংগীত নিয়ে থাকে উল্লেখ তিনি বলেন, এ গণসংগীতের অনুষ্ঠান গ্রামের করতে পারলে ভালো হত। কিন্তু যোগাযোগের সমস্যার কারণে গ্রামে যাওয়া সম্ভব হয় না। তবে গ্রামীণ পরিবেশের এ গণসংগীত অনুষ্ঠান করতে পারলে ভাববিনিময় ও সংগীত রচনা করাসহ গ্রামের মানুষকে সম্পৃক্ত যেতো। কিন্তু যোগাযোগের সমস্যার কারণে শহরে এসব অনুষ্ঠান করতে হচ্ছে। তিনি এ উৎসবের মাধ্যমে তিন পার্বত্য জেলায় গণসংগীতের উদ্দেশ্য ও লক্ষ্য পৌঁছে দেয়ার আহ্বান জানান।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅার.

 

 

 

ads
ads
আর্কাইভ