• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় নৌ চলাচল ব্যাহত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2015   Thursday

তীব্র তাপদাহে কাপ্তাই হ্রদের পানি দ্রুত শুকিয়ে  যাচ্ছে। ফলে বন্ধ হয়ে পড়ছে নৌ চলাচল । দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। কাপ্তাই হ্রদ পানি শুকিয়ে যাওয়ায় রাঙামাটি জেলার ৮টি উপজেলার সাথে নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। যোগাযোগ বন্ধ থাকায় এক উপজেলা হতে অন্য উপজেলায় যাতায়াত ও পরিবহন করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলাবাসীদের।

 

অপরদিকে কর্ণফুলী পেপার মিলের ৮০ ভাগ বাঁশ ৮টি উপজেলার বিভিন্ন এলাকা হতে হ্রদের মাধ্যমে পরিবহন করা হয়ে থাকে। বর্তমানে হ্রদে পানি শুকিয়ে যাওয়ার ফলে বাঁশ পরিবহন বন্ধ হয়ে পড়ায় মিলে উৎপাদন সহায়ক কাঁচামাল সংকট দেখা দেওয়ার আশংকা করা হচ্ছে। পানি শুকিয়ে যাওয়ার ফলে পর্যটন এলাকার বিভিন্ন ভ্রমন তরী, নৌকা, সামপান, ইঞ্জিন চালিত বোটগুলো ডাংগায় পড়ে অছে। অন্যদিকে পানি শুকানোর ফলে কাপ্তাই উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। পাহাড়ী পল্লীর লোকজন সচেতনতার অভাবে ময়লা, দুর্গন্ধযুক্ত বিভিন্ন কুয়ার পানি পান করে ইতিমধ্যে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

 

এলাকার লোকজন জানান, সরকার কর্তৃক বিভিন্ন রিংঅয়েল ও টিউবঅয়েল বছরের পর বছর ধরে অকেজো পড়ে থাকায় এবং এগুলো মেরামত না করায় এলাকার লোকজন চলতি শুষ্ক মৌসুমে বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। বর্তমানে কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় পানির জন্য হাহাকার চলছে। অনেকে এক কলসি বিশুদ্ধ পানি আনার জন্য কয়েক কিলোমিটার পায়ে হেটে পানি আনছে বলে স্থানীয় অধিবাসীরা জানান। এব্যাপারে কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, পাহাড়ী এলাকা হওয়ায় অত্র এলাকার বিভিন্ন স্থানে এমনিতে টিউবঅয়েলে পানি পাওয়া যায় না। তার উপর যেসব টিউবঅয়েলে পানি পাওয়া যেত গ্রীষ্মকালে ওই সমস্ত টিউবঅয়েলের পানি শুকিয়ে যায়। ফলে পাহাড়ী এলাকার অধিবাসীদের দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
আর্কাইভ