• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা
জুরাছড়িতে তামাকের বিষাক্ত গন্ধে ভয়াবহ রোগ দেখা দিচ্ছে

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2019   Thursday

পার্বত্য এলাকায় ক্রমান্বয়ে তামাক চাষ বৃদ্ধি পেয়েছে। এ চাষের ফলে এক দিকে জমির উর্ব্বরতা হারাচ্ছে অন্য দিকে তামাকের বিষাক্ত গন্ধে ভুক্ত ভোগীদের ভয়াবহ রোগ দেখা দিচ্ছে। দেখা দিচ্ছে ঘাতক রোগ ক্যান্সার। যা চিকিৎসার অভাবে অকারে প্রান হারাচ্ছে অনেকে। এই তামাক চাষ বন্ধ করে পরিবেশ বান্ধব রবি ফসল চাষা বাদে কৃষকদের উৎসাহিত করতে হবে।

 

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন।


উপজেলা প্রশাসন ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সিএইচটি ক্লাইমেট রিজিলিয়েন্স প্রজেক্ট (সিসিআরপি) ও এসআইডি-সিএইচটি, ইউএনডিপির সহযোগীতায় র‌্যালী ও আলোচনা সভা আয়োজন করে ।


উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সিসিআরপি জেলা কর্মকর্তা শিশির স্বপন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, হেডম্যান মায়া নন্দ দেওয়ান, কার্ব্বারী অনিল কুমার চাকমা, রিটেন চাকমা, স্বাস্থ্য কমল্পেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসতিয়াক আহম্মেদ অনিক, থানা প্রতিনিধি এসআই মোবারক হোসেন, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃমরশেদুল আলমসহ গ্রাম ভিত্তিক বন রক্ষনাবেক্ষণ কমিটির প্রধান ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


এ সময় এনজিও কর্মী মিতা চাকমা বলেন, পার্বত্য এলাকায় তামাক চাষের পাশাপাশি অধিকহারে বানিজ্যিক সেগুন গাছ রোপনে উৎসাহিত হচ্ছে সাধারণ মানুষ। সেগুন বাগান বৃদ্ধি পাওয়ায় মাটির ক্ষয় হচ্ছে-এর ফলে ঝুকি বৃদ্ধি পাচ্ছে।


উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, সারা বিশ্ব নয় বরং রাঙামাটির ছোট্ট জুরাছড়ি উপজেলার দিকে একটু নজর দিলে দেখতে পাওয়া যায়। জুরাছড়ি, মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে প্রচুর পরিমানে তামাক চাষ হচ্ছে। এর কারণে চাষী কিংবা ভুক্তভোগীদের দেখা দিচ্ছে বড় বড় রোগ। প্রতিবছর বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত ২-১ জন মারা যাওয়ার খবরও পাওয়া যায়। এর পিছনের মূল কারণ হচ্ছে তামাক চাষে পরিবেশ বিপর্যয় হচ্ছে। আগামী বছর থেকে জনস্বার্থে তামাক চাষ বন্ধে উপজেলা পরিষদ কঠোর পদক্ষে গ্রহন করবে।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, জুরাছড়ি উপজেলায় এত তামাক চাষে উৎসাহিত এখন সরকারী বিদ্যালয়ের চার পাশে চাষাবাদের খরব পেয়ে প্রতিরোধ করা হয়েছে। আগামীতে বিদ্যালয়ের আশেপাশে কোন তামাক চাষ কিংবা তামাক চুল্লি স্থাপন করা হয় কোম্পানী ও স্থাপনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ