রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের প্রত্যন্ত ওল্ডলংকর এলাকা থেকে হামের লক্ষণ নিয়ে এক শিশুকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। ভর্তি হওয়া শিশুর নাম জেনি ত্রিপুরা (১ বছর ৭ মাস)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের প্রত্যন্ত ওল্ডলংকর এলাকা থেকে জেনি ত্রিপুরা (১ বছর ৭ মাস নামে হামের লক্ষণ নিয়ে এক শিশুকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সাজেকের ওই প্রত্যন্ত এলাকায় জ্বর ও শরীরে লালচে দাগসহ একই ধরনের উপসর্গে আরও কয়েকজন শিশু আক্রান্ত রয়েছে স্থানীয়রা জানিয়েছে। এর মধ্যে একই এলাকা থেকে আরও এক শিশুকে হাসপাতালে আনা হলেও পরিবারের সদস্যরা ভর্তি না করিয়ে তাকে নিয়ে চলে যান বলে জানা গেছে।
শিশুটির মা সাংগ্রী ত্রিপুরা জানান,গত সাতদিন ধরে তার মেয়ের কাশি ও জ¦র ছিল। না কমায় হাসপাতালে ভর্তি করেছি।
বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন সবুজ জানান, সাত দিনের জ¦র ও সর্দি কাশি নিয়ে হাসপাতালে একটি শিশু ভর্তি হয়েছে। রোগীকে ভর্তির পর থেকে সাধ্যমত চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শিশুটির স্বাভাবিক সর্দি কাশি ও জ¦র হামের তেমন লক্সণ নেই। তবে হামের যে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তাই সর্দি কাশিকে স্বাভাবিকভাবেই হামকে হিসেবে এখন বিবেচনায় রাখতে হবে এবং হাম কিনা তা পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। তবে এ হাসপাতালে হামের রোগীর জন্য বিশেষ আলাদা কর্নার রয়েছে সেখানে রোগীকে রাখা হয়েছে। রোগীর শারিরীক অবস্থা দেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা সিভিল সার্জন ডাঃ নূযেন খীসা বলেন, নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হচ্ছে। তবে দুর্গম সাজেক এলাকায় আরো কোনো হাম রোগীর লক্ষণ রয়েছে এমন শিশু রয়েছে কিনা তা জানার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে একটি দল পাঠানো হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.