• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পানছড়িতে নিহত ৪ ইউপিডিএফ নেতাকর্মীর ময়না তদন্ত সম্পন্ন,থানায় মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2023   Wednesday

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ইউপিডিএফ নেতা বিপুল চাকমাসহ চারজনের মরদেহ বুধবার ময়নাতদন্ত স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পানছড়ি থানায় অজ্ঞাত ১৫/২০জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। 

 

উল্লেখ্য, গেল সোমবার রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের এর অনিল পাড়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইউপিডিএফ সমর্থিত  গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম লিটন চাকমা ও ইউপিডিএফ সংগঠক রুহিন বিকাশ ত্রিপুরা। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে ইউপিডিএফ সংগঠক নীতি দত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও প্রকাশ ত্রিপুরা।

 

জানা গেছে, পুলিশ পানছড়ির লোগাং ইউনিয়নের এর অনিল পাড়া থেকে ৪ ইউপিডিএফ নেতাকর্মীর মরদেহ উদ্ধার পানছড়ি থানায় নেয়। বুধবার দুপুরে পানছড়ি থানা থেকে মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মর্গে লাশের ময়না তদন্ত  সম্পন্ন  করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে,নিহত বিপুল চাকমার চাচা নিরুপম চাকমা এ ঘটনায় বাদী হয়ে পানছড়ি থানায়  অজ্ঞাত ১৫/২০জনকে আসামী করে একটি  মামলা দায়ের করেছেন ।

 

হাসপাতাল মর্গে  আসা নিহতের স্বজনরা বলেছেন, তারা পাহাড়ের আর এ ধরনের হানাহানি- মারামারি চান না। আর যেন কোন বাবা-মা তার ছেলে, স্ত্রী স্বামী, বোন ভাই হারা না হন সেজন্য  সকল রাজনৈতিক দলদের প্রতি আহ্নবান জানিয়েছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ