• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2024   Sunday
no

no

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়নে বঙ্গলতলী গ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিপন চাকমা (৩৫) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে বাঘাইছড়ি উপজেলাধীন ৩৫নং বঙ্গলতলী ইউনিয়নের বঙ্গলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কনসার্ট চলছিল। সেখানে ইউপিডিএফ সদস্য নিপন চাকমা উপস্থিত ছিলেন। এসময় একদল সশস্ত্র সদস্য গুলি করলে নিপন চাকমা ঘটনাস্থলে মারা যান। নিহত নিপন বাঘাইছড়ির পশ্চিম বালুখালী গ্রামের কমলা কান্তি চাকমার ছেলে। এ ঘটনার প্রতিবাদে বাঘাইছড়ি উপজেলায় সকাল ৬টা থেকে ১২টা পর্ষন্ত সড়ক অবরোধ পালন করা হয়েছে। অন্যদিকে শনিবার সকালের দিকে বঙ্গলতলী-গঙ্গারাম সড়কে লাশ নিয়ে মিছিল করে ইউপিডিএফ ও এলাকাবাসী।


ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিটের সংগঠক অক্ষয় চাকমা এক বিবৃতিতে উক্ত হত্যাকান্ডে ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, একদল সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী মোটর সাইকেলযোগে বঙ্গলতলীতে গিয়ে ইউপিডিএফ সদস্য নিপন চাকমাকে গুলি করে হত্যা করে। পার্বত্য চট্টগ্রামে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা একের পর এক হত্যাকান্ড সংঘটিত করলেও খুনিদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। খুনি-সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়ে রেখে খুন-খারাবিতে লেলিয়ে দিয়ে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি জিইয়ে রাখতে শাসকগোষ্ঠি মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বিবৃতিতে করা হয়। বিবৃতিতে অবিলম্বে নিপন চাকমার খুনিদের আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঠ্যাঙাড়ে সন্ত্রাস বন্ধের দাবি জানান।


বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা জানান, বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার রাতে কনসার্টের অনুষ্ঠান চলার সময় রাত আনুমানিক সাড়ে দশটার দিকে একজনকে গুলি করলে মারা গেছেন।


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে লাশটি গ্রামবাসীদের হেফাজতে রয়েছে। পুলিশের কাছে হস্তান্তর করতে গ্রামবাসীদের সাথে আলাপ-আলোচনা করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেরারেল হাসপাতালে পাঠানো হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ