• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ঋণের চাপ সইতে না পেরে রাজস্থলীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রাজস্থলী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2023   Thursday

ঋণের চাপ সইতে না পেরে রাঙামাটির রাজস্থলী উপজেলায় থুইমং মারমা (৪৫) নামে এক ব্যক্তি গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজারে এ ঘটনা ঘটেছে।
 
স্থানীয়রা জানায়, বৃহস্বাপতিবার সকালের দিকে বাঙ্গালহালিয়া বাজারের একটি দোকানে  থুইমং মারমা  গলায় ফাঁস  দেওয়া অবস্থায় দেখতে পায়। পুলিশকে খবর দেওয়ার পর লাশ উদ্ধার করেছে।  বিভিন্ন সমিতি থেকে নেওয়া ঋণ এবং লোকজনের কাছ থেকে নেওয়া ধারের টাকা শোধের চাপ সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দেন। থুইমং মারমা উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মহাজনপাড়া গ্রামের চিং হ্লামং মারমার ছেলে। তবে বর্তমানে বাঙ্গালহালিয়ার ধুলিয়া পাড়ায় বসবাস করে আসছিলেন।
 
রাঙামাটির চন্দ্রঘোনা থানার ওসি মোঃ আনসারুল করিম জানান, সকালে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শুনে লাশ উদ্ধার করা করা হয়েছে। তবে  তার পরিবারের লোকজন এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ব্যতিত লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ