• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

রাঙামাটিতে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে বনভান্তের ১০৪তম জন্মদিন উদযাপন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2023   Sunday

নানান ধর্মীয়  অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার রাঙামাটির রাজবন বিহারে অধ্যক্ষ ও মহাপরিনির্বানপ্রাপ্ত আর্য্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৪তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে  ভোরে কেক কেটে ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে সূচনা করা হয় দিনব্যাপী আনুষ্ঠানিকতা।

মহতী পূণ্যানুষ্ঠান যোগ দেন দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার পুণ্যার্থী। পদচারণায় মুখরিত হয়  বিহার প্রাঙ্গণ। বিহারে সংরক্ষিত বনভান্তের পবিত্র দেহধাতুতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভিক্ষুসংঘসহ হাজারও বৌদ্ধ পুণ্যার্থী।এতে ভক্তির শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলির ফুলে ফুলে ছেয়ে যায় বনভান্তের দেহধাতু। 

সকাল ৯টায়  মোমবাতি প্রজ্জলন ও ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, পিন্ড দান, পুষ্পাঞ্জলি উৎসর্গ, বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্যে টাকা দানসহ নানাবিধ দানোৎসর্গ করা হয়। সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় ধর্মদেশনা প্রদান করেন রাজবন বিহারের আবাসিক  ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির, পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির। 

ধর্মীয় সভায় বালুখালী ইউপি সাবেক চেয়য়ারম্যান বিজয়গিরি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অংসুইপ্রু চৌধুরী। এছাড়াও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকতু চাকমা,  রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপসমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

প্রসঙ্গত, বৌদ্ধ সাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙ্গামাটির মোরঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১২ সালের ৩০ জানুয়ারি ৯৪ বছর বয়সে ঢাকার স্কয়ার হাসপাতালে পরিনির্বাণ লাভ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ