• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

নানান আয়োজনে রাঙামাটিতে বনভান্তের ১০৩ তম জন্ম দিবস পালন

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2022   Saturday

দেশের সর্ববৃহৎ বৌদ্ধ বিহার রাঙামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও মহাপরিনির্বাণপ্রাপ্ত আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৩ তম জন্ম দিবস শনিবার নানান আয়োজনর মধ্য দিয়ে পালিত হয়েছে।


রাজ বন বিহার মাঠে আয়োজিত ধর্ম সভায় ধর্মপোদেশ দেন রাঙামাটি রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও কাটাছড়ি রাজবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ ইন্দ্রগুপ্ত মহাস্থবির প্রমূখ। এতে উপস্থিত ছিলেন রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ানসহ অন্যান্য প্রমুখ। বিশেষ প্রার্থনা পাঠ করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমিয় খীসা। এর আগে অনুষ্ঠান শুরুতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় ধর্মীয় সভা। অনুষ্ঠানে কয়েক হাজার পূর্নাথী অংশ নেন।


এর আগে বুদ্ধ পতাকা উত্তোলন, অষ্টপরিস্কার, পঞ্চশীল প্রার্থনা বুদ্ধ মূর্তি দান, হাজার প্রদীপ দান, পিন্ড দান, পুষ্পাঞ্জলি উৎসর্গ, বিশ ¦শান্তি প্যাগোডার উদ্দেশ্যে দানসহ নানাবিধ দান করা হয়। অনুষ্ঠাে এদিকে বনভান্তের জন্ম দিবস উপলক্ষে রাত ১২টায় রাজ বন বিহারে বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাখা বনভান্তের মরদেহে পুষ্পমাল্য অপর্ন করেন বৌদ্ধ ভিক্ষুরা। পরে ভোর ৬টায় রাঙামাটি রাজবন বিহার দেশনালয়ে বনভান্তের জন্ম দিবসে ১০৩ পাউন্ডের ওজনের কেক কাটেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। কেক কাটা অনুষ্ঠানে যোগ দেন শত শত হাজার পুণ্যার্থী। এরপর জন্ম দিনের ফেস্টুন ও রঙ-বেরঙের বেলুন উড়ানো হয়। সকালের দিকে শত শত ভক্ত ও পূর্নার্থীরা বিশেষ কফিনে রাখা বনভান্তের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


উল্লেখ্য, আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ