• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জগতের সকল প্রাণীর হিত-সুখ মঙ্গলার্থে ধর্মগিরি সাধনা কূঠিরে মহাসংঘ দান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2023   Friday

সকল প্রাণীর হিত-সুখ মঙ্গলার্থে গতকাল শুক্রবার রাঙামাটির কাউখালী উপজেলার মিতিঙ্গাছড়ির ধর্মগিরি সাধনা কূঠিরে মহাসংঘ দান অনুষ্ঠিত হয়েছে। 

 

সম্প্রতি রাঙামাটি শহরের শশী দেওয়ান পাড়াবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী প্রীতিময় চাকমার কন্যা শ্রেষ্ঠা চাকমা দীর্ঘ এক মাস ধরে শরীরে মারাতœক জ¦রের কারণে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা ৪১টি এন্টিবায়োটিক ইনজেকশন দেন। কিন্তু চিকিৎসায় দেওয়ার পরও সুস্থ না হওয়ায় তার পরিবার ধর্মগিরি সাধনা কুঠির বিহারের অধ্যক্ষ অর্থদর্শী ভান্তের(বটপাতা ভান্তে) কাছে নিয়ে যায় তার পরিবার। সেখানে ভান্তের আশীর্বাদের প্রভাবে কয়েক ঘন্টার মধ্যে তার জ¦র ছেড়ে যায়। বটপাতা ভান্তে ২০১৮ সাল থেকে দান-শীল-ভাবনা ও আর্শীবাদ প্রদান দ্বারা বিভিন্ন সমস্যাসহ রোগ থেকে আরোগ্য লাভ ও ধর্ম প্রচারে মাধ্যমে উপকার পাচ্ছেন সকল সম্প্রদায়ের নারী ও পুরুষ। তার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সকলের হিত-সুখ মঙ্গলার্থে শ্রেষ্ঠা চাকমার পরিবারের পক্ষ শুক্রবার এই মহা সংঘদানের আয়োজন করা হয়েছে।


ধর্মগিরি সাধনা কূঠির মাঠে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন সাধনা কূঠিরের অধ্যক্ষ অর্থদর্শী মহাস্থবির(বটপাতা ভান্তে), ঘাগড়া বৈজয়ন্ত বন বিহারের অধ্যক্ষ শীলদর্শী ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা দেন যুমনা তিষ্য ভিক্ষু। বক্তব্য দেন সাধনা কূঠির পরিচালনা কমিটির সভাপতি নির্মল কান্তি চাকমা ও বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রেষ্ঠার বাবা প্রীতিময় চাকমা। অনুষ্ঠানে সংঘদান, অষ্টপরিস্কার দান, পঞ্চশীল প্রার্থনাসহ নানাবিধ দান করা হয়। অনুষ্ঠানে হাজারো অধিক বৌদ্ধ পুর্নাথীর নারী-পুরুষ অংশ নেন।


অনুষ্ঠানে ধর্মীয় গুরুরা পঞ্চশীল পালন ও ধর্মাচারণ করলে সকলের মঙ্গল- সুখ বয়ে আনে। লোভ-হিংসা-মোহ দুর করে বুদ্ধে উপদেশ মেনে চলে উত্তম পথে চলার হিতোপোদেশ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ