• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে সমাবেশ করেনি কোন পক্ষঃ পুলিশের কঠোর অবস্থানে পরিস্থিতি স্বাভাবিক

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2022   Sunday

রোববার রাঙামাটির কাপ্তাই উপজেলা সদরে বিএনপি ও ছাত্রলীগ একই জায়গায় সমাবেশ ডাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের ১৪৪ ধারা জারির কারণে  পরিস্থিতি স্বাভাবিক ছিল। 

রোববার কাপ্তাই উপজেলা সদরস্থ বরইছড়ি এলাকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে  উপজেলা বিএনপি বিক্ষোভ-সমাবেশ ডাকে। অন্যদিকে একই স্থানে,একই সময়ে  উপজেলা ছাত্রলীগ তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ-সমাবেশ ডাকে। দুইটি দলের আহুত কর্মসূচির কারণে জনজীবনের অসুবিধা ও শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার  আশংকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্ষন্ত ১৪৪ ধারা জারি করেন।  তবে সকাল থেকে কোন দল সমােবশ করতে পারেনি। কোন দলের নেতাকর্মীকে মাঠে নামতে দেখা যায়নি। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  সকাল থেকে এলাকায় এলাকায় পুলিশ কঠোর অবস্থানে ছিল।

 

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমদ ও সাধারন সম্পাদক ইয়াসিন মামুন জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কাপ্তাইয়ের বড়ইছড়ি সদরে আজকের (রবিবার) বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এবিষয়ে কাপ্তাই উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছিলো। কিন্তু উক্ত গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত, বানচাল ও নসাৎ করার হীন চক্রান্তের অংশ হিসেবে একই স্থানে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন উদ্দেশ্য প্রণোদিতভাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। যার প্রেক্ষিতে কাপ্তাই উপজেলা প্রশাসন বড়ইছড়ি সদরে ১৪৪ ধারা জারি করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের গণতান্ত্রিক অধিকার হরণের আন্দোলনে বাধা সৃষ্টি করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পরবর্তীতে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলাপ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।


কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন রবিবার সকালে উপজেলা সদরে গণমাধ্যমকে জানান, যেহেতু আগস্ট মাস শোকের মাস। এমাসে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে রবিবার উপজেলা সদরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মূল হুতা তারেক জিয়ার ফাঁসির দাবিতে আমরা পূর্বেই বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছি। কিন্তু একই জায়গায় একই দিনে বিএনপি সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকের সমাবেশ করছিনা। এসময় কাপ্তাই উপজেলা ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন ফরহাদ ও ওয়াগ্গা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি জুবায়েদ হোসেন জাবেদ উপস্থিত ছিলেন।

 

কাপ্তাই উপজেলা ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মুনতাসির জাহান সাংবাদিকদের জানান রবিবার দু`টি বৃহত্তর দলের একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এবং জনমনে আতঙ্ক দূর করতে কাপ্তাই উপজেলা প্রশাসন ফৌজদারি কার্যবিধীর ১৮৯৮ এর ১৪৪ ধারা মোতাবেক সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জরুরী অবস্থা ঘোষণা করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ