• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আবারো পুড়ল দুরছড়ি বাজার,৬৮টি দোকান পুড়ে ছাই

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2022   Thursday
no

no

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ৬৮টি দোকান-ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে।


জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে উপজেলার খেদারমারা ইউনিয়নে দুরছড়ি বাজারের একটি জ¦ালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুনের লেলিহান শিখা মহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে কমপক্ষে ৬৮টি দোকান-ঘর পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে স্থাণীয় ৫ জন আহত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে খাগড়াছড়ি ও দীঘিনালা ফায়ার সার্ভিস কর্মীরা, সেনাহিনী, পুলিশ, ও স্থানীয় লোকজন  তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  ঘটনার পর ঘটনাস্থল পদির্শন করেছেন সেনা বাহিনীর খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডার  ব্রিগেডিয়াি জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিজিবির মারিশ্যা জোন কমান্ডার লেঃকর্নেল শরীফুল আবেদীন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার রোমানা পারভীনসহ উপজেলা কর্মকর্তরা। স্থাণীয় ব্যবসায়ীদের মতে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ থেকে ২৫ টাকার উপরে হবে।  


স্থানীয় ইউপি সদস্য মোঃ মইন জানান,আগুনের কমপক্ষে ৬৮টি দোকান ঘর পুড়ে গেছে। গত এক বছরে এ বাজারে ২ থেকে ৩ বার আগুনে পুড়ে গেছে। ফের আগুন লাগলো এ বাজারে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হতে পারে ধারনা করা হচ্ছে।


বাঘাইছড়ি উপজেলার নির্বাহী  কর্মকর্তা রোমানা পারভীন জানান, দুরছড়ি বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে খাগড়াছড়ি ও দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন।  আগুনে কমপক্ষে ৬৮টি দোকান পুড়ে গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ