• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

টানা বর্ষনে খাগড়াছড়িতে পাহাড় ধ্বসের ঝুঁকিতে পাহাড়ে বসবাসকারীরা বন্যার শংকা

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2022   Sunday

 

 

 

টানা বর্ষনের ফলে আতংকে আছেন পাহাড়ের বসবাসকারীরা। ঝুকি জেনেও বাধ্য হয়ে বসবাস করতে হয় তাদের। খাগড়াছড়িতে প্রায় ৩৫-৩৬ হাজার পরিবার কষ্ট আর ঝুকি নিয়ে পাহাড়ে  বসবাস করেন। প্রতি বছর বর্ষা এলেই টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে বিভিন্ন স্থানে ঘটে ছোট বড় পাহাড় ধসের ঘটনা। ঝুঁকি জেনেও কেবল পৌর শহরের পাহাড়ের পাদদেশে বসবাস করছে প্রায় সাড়ে ৩ হাজার এর বেশি পরিবার । বৃষ্টি বাড়লে ঘটে ছোট বড় পাহাড় ধসের ঘটনা । স্থানীয়রা বলছে বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা। পাহাড়ে ঝুঁকিপূর্নভাবে বসবাসকারীদের সরে যাওয়ার পরামর্শ  দিয়েছে প্রশাসন । এছাড়া খেøালা হয়েছে আশ্রয় কেন্দ্র।

 

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি অব্যাহত থাকলে বসত বাড়ি ধসে পরার শঙ্কা করছেন পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা। বিশেষ করে শহরের সবুজবাগ,শালবাগান,কুমিল্লটিলা,কলাবাগানসহ বিভিন্ন এলাকায় পাহাড় ধস হজওয়ার সম্ভাবনা বেশি। বৃষ্টি বাড়লে এসব জায়গায় ধসের শঙ্কা করছে প্রশাসন।
ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের সর্তক থাকার পাশাপাশি ভারী বর্ষণের সময় অন্যত্র সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। তাদের  সার্বিক সহযোগিতার আশ্বাস ও দিয়েছেন তাঁরা।
খাগড়াছড়ি পৌর মেয়র ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানিয়েছে পৌর এলাকায় ৮টিসহ সদর উপজেলা মোট ১৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া জেলা সকল উপজেলায় পাহাড়ের বসবাসকারীদের সর্তক থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। প্রতিটি উপজেলায়ও খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র।
জেলা প্রশাসনের তথ্য মতে পৌর এলাকায় ৩০ টি ঝুঁকি পূর্ণ স্থানে ৩ হাজার ৫ শত পরিবার সহ পুরো জেলায় ঝুঁকিতে বসবাস করছে প্রায় ৩৫-৬৬ হাজার পরিবার ।

এদিকে পাহাড় ধস রোধে স্থায়ী পদক্ষেপ হিসেবে পাহাড় কাটা বন্ধের ওপর আইন প্রয়োগ করার  অনুরোধ করেছেন খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী।

---হিলবিডি২৪/সম্পদনা.এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ