• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে বিদ্যালয়ের টয়লেট থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্বার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2022   Saturday

কাপ্তাই বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেট থেকে   অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।  শনিবার কাপ্তাই পুলিশ ফাঁড়ির সদস্যরা ত্রিশ ঊর্ধ্ব ওই মহিলার লাশ উদ্ধার করে।

 

বিদ্যালয়ের পিয়ন সাদ্দাম জানায়, স্কুল শিক্ষার্থীরা বিদ্যালয়ে খেলাধুলা করার সময় হঠাৎ টয়লেটের ভিতর কিছু একটা দেখতে পেয়ে তাকে খবর দেয়। এরপর সে টয়লেটে গিয়ে দেখে মুখমন্ডল থেতলানো, রক্তমাখা ও মুখ পোড়া এক মহিলার মৃত দেহ পড়ে আছে টয়লেটের ভিতর। তখন পিয়ন সাদ্দাম বিদ্যালয় চলাকালীন প্রধান শিক্ষক ইউসুফ মিয়াকে বিষয়টি জানায়। প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত হয়ে কাপ্তাই ফাঁড়ির পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওইদিন বিকেলে লাশ উদ্ধার করে।

 

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, লাশ দেখে মনে হচ্ছে, এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়। তবে তদন্তের পর জানা যাবে মৃত্যু রহস্য। লাশের কোন নাম, পরিচয় পাওয়া যায়নি। মৃত মহিলার শরীরে কাপড় পরা, কানে দুল, হাতে চুড়ি এবং বোরকা পরিহিত রয়েছে। বর্তমানে লাশ কাপ্তাই থানা হেফাজতে রয়েছে। রবিবার ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ