• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে পুলিশের এসআইসহ আহত ৩

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2022   Saturday

রাঙামাটি কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে পুলিশের এসআই সহ ৩জন আহত হয়েছেন। শুক্রবার রাতে  উপজেলা সদরে  পাগলা কুকুরটির আক্রমনের শিকার হন আহতরা।


এলাকাবাসীরা জানায়, শুক্রবার রাতে একটি পাগলা কুকুর কাউখালী থানার সামনে থেকে গিয়ে  হঠাৎ করে  পেছন থেকে অতর্কিতে কামড় দেয় থানার বাইরে দাড়িয়ে থাকা এস আই ওসমান গনিকে। কিছুক্ষন পর  কামড় দেয় কনেস্টেবল আজমলকে। এরপর পাগলা কুকুরটি দৌড়ে সেখান পালিয়ে যায়। পরে পুলিশের অন্য সদস্যরা আহত দুইজনকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এছাড়া পাগলা কুকুরটি  উপজেলা সদরের কচুখালী এলাকাতে গিয়ে আবারো এক ব্যবসায়ীকে কামড় দেয়। ওই ব্যবসায়ীর নাম জানা যায়নি। পরে এলাকাবাসী পাগলা কুকুরটি চারপাশ থেকে ঘিরে ধরে এবং মেরে ফেলে।


কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুইমিং প্রু রোয়াজা জানান,শুক্রবার রাতে পুলিশের এক এসআইসহ তিনজন পাগলা কুকুরের আক্রমনের শিকার হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা ও ইনজেকশন দেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ