• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বন্দুকভাঙ্গায় সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2021   Friday

রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের বামে ত্রিপুরা পাড়া এলাকায় সেনাবহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। শুক্রবার ভোর রাত ৪টার দিকে এই অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। 

 

জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নানিয়ারচর জোনের আওতাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের অন্তর্গত বামে ত্রিপুরা পাড়া নামক এলাকায় ভোর ৪টায় নানিয়ারচর জোন এবং স্থানীয় পুলিশের সহায়তায় যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিয়ানে সন্ত্রাসীদেও আস্তানা থেকে একটি একে ৪৭ (চায়না) রাইফেল ম্যাগজিন সহ, ১৮ রাউন্ড এ্যামুনিশন, একটি ৭.৬৫ মিঃ মিঃ অটোমেটিক পিস্তল চায়না ম্যাগজিন সহ (২ রাউন্ড এ্যামুনিশন), একটি দেশীয় এলজি (২ রাউন্ড কার্তুজসহ) একটি ওয়াকিটকি সেট, ৩ সেট ইউনিফর্ম, একটি কালো ব্যাগ একটি রাইজিং ষ্টার মাইক ম্যাগাজিন, একটি ল্যান্ড ফোন) সীম দ্বারা পরিচালিত, দুটি মোবাইল ফোন, তিনটি চাঁদার রশিদ ও নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।  উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য দ্রব্য সামগ্রী নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।

 

নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

                          

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ