রাঙামাটির নানিয়ারচরে উপজেলার বগাছড়িতে সহিংসা ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, বই-খাতাসহ শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
দেশে দুস্কৃতিকারীদের চলমান সহিংসতা প্রতিরোধের লক্ষে বুধবার রাঙামাটিতে সড়ক ও নৌপথে যানবাহন এবং লঞ্চের চালক ও হেলফারদের অগি নির্বাপনে প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পার্বত্য চুক্তির ১৭ তম বর্ষ পুর্তি উদযাপন দুটি গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
জেলা আওয়ামীলীগ সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সন্তু লারমার ঘোষিত অসহযোগ আন্দোলনকে রাজপথে মোকাবেলা করা হবে উল্লেখ করে বলেছেন অসহযোগ আন্দোলনের নামে সহিংসতা করে পাহাড়ে অশান্তি আর অরাজগতা সৃষ্টির চেষ্টা করা হলে আইন-শৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে।
পাবত্য চট্টগ্রাম চুক্তির ১৭ তম বর্ষ পূর্তি আজ। প্রায় দেড় যুগ আগে সম্পাদিত যে চুক্তি পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধান নিশ্চিত করার পাশাপাশি দিনের পর দিনএ অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারতো তার পরিবর্তে ক্রমান্বয়ে বেড়ে চলেছে হতাশা-ক্ষোভ, বিশ্বাস-অবিশ্বাস এবং অবৈধ অস্ত্রের অঘোষিত ঝনঝনানি।
পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে একদিকে হতাশা ও ক্ষোভ অন্যদিকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে সরকারকে পার্বত্য চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে সন্তু লারমার ঘোষিত অসহযোগ আন্দোলনের জোরালো প্রস্তুতির গ্রহনের আহ্বানের মধ্য দিয়ে মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য চুক্তির ১৭তম বর্ষপূতি পালিত হয়েছে।
শুধু রাজপথে নয়, পাহাড়ের অন্দরে, মাঠে ঘাটে মোকেবলার প্রস্তুতি নেওয়ার জন্য সরকারের প্রতি জনসংহতি সমিতির সভাপতি জ্যেতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) আহ্বান জানিয়েছেন।
বুধবার বিলাইছড়িতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, সামরিক, বেসামরিক যেসব কর্মকর্তারা রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত তাদের আমলাতান্ত্রিক জটিলতা ও সরকারের সদিচ্ছার অভাবেই চুক্তির ১৭ বছর হলেও পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হচ্ছে না।
গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে শনিবার রাঙামাটিতে জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ির মানিকছড়িতে স্কুল শিক্ষককে হত্যা ও অপর একজনকে গুলি করে আহতের প্রতিবাদে রোববার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
রাঙামাটির কাপ্তাইয়ে আতুমা মারমা ছবি নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা এবং নানিয়ারচরের বগাছড়িতে জুম্ম গ্রামে সেটেলার বাঙালি কর্তৃক সাম্প্রদায়িক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রাঙামাটির নানিয়ারচরের বগাছড়িতে পাহাড়ি গ্রামে সেটলার হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও বৌদ্ধ ভিক্ষুকে মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
রাঙামাটির নানিয়ারচরে বগাছড়িতে পাহাড়ী গ্রামে অগ্নিসংযোগ ও কাপ্তাইয়ে স্কুল ছাত্রী আতুমা মারমা ওরফে ছবিকে ধর্ষনের পর হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশে করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)।