• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2015   Wednesday

বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ সন্শেরন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, বৃষকেতু চাকমা, অভিলাষ তংচঙ্গ্যা, শামীম রশিদ, সহকারী প্রকৌশলী পরাক্রম চাকমাসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা। 

 

সভায় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি জানান, রাঙামাটি জেনারেল হাসপাতালের সীমানায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর সমন্বয়ে একটি তালিকা করা হয়েছে। পরবর্তীতে এসকল অবৈধ দখলধারীদের উচ্ছেদে অভিযান চালানো হবে।

 

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট এর পরিচালক জানান, এ বছরের এপ্রিল মাসের ২ থেকে ৪ তারিখ পাহাড়ীদের প্রধান বিজু উৎসব উপলক্ষে সাংস্কৃতিক ইন্সটিটিউট মেলার আয়োজন করা হবে। মেলায় সংস্কৃতি মন্ত্রী মহোদয়কে অতিথি করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ঢাকার একুশে বই মেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট এর পক্ষ থেকে একটি বইয়ের স্টল দেওয়া হয়েছে।

 

 সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, জেলার দরিদ্র ও প্রান্তিক জনগণের স্বাস্থ্য সেবা উন্নত করতে জেলা পরিষদ হতে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, বর্তমানে জেলার একমাত্র ১শ শয্যার জেনারেল হাসপাতালটিকে ২৫০শয্যায় উন্নীত ও কেবিন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

 

তিনি আরও বলেন, এ জেলার বসবাসরত জনগণের স্বাস্থ্যসেবার জন্য হাসপাতালের অবকাঠামো উন্নয়ন ও জনবল বাড়ানো হলে সরকারি স্বাস্থ্যসেবার শতভাগ সুফল জনগণ ভোগ করতে পারবে। স্বাস্থ্য সেবার উন্নয়নে যা যা করা প্রয়োজন তিনি স্বাস্থ্য মন্ত্রীর কাছে আবেদন জানাবেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ