• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2015   Saturday

শনিবার রাঙামাটিতে জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

 

রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেটিডিয়ামে আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, নানিয়ারচর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপিকা খীসা, জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন দেওয়ান, শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবুল বাশার চৌধুরীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে পারদর্শী হতে হবে। উন্নয়নমূখী দেশ গড়তে শিক্ষার যেমন বিকল্প নেই তেমনি ক্রীড়া ও সংস্কৃতি ছাড়া দেশ বিশ্বে পরিচিতি লাভ করতে পারে না। 

 

তিনি আরও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে এ জেলা থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় ও শিল্পী অবদান রেখেছে, তাদের মতো তোমরাও আগামীতে বর্হিবিশ্বে  এ জেলার সুনাম অর্জনে বলিষ্ট ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ