• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি শহরে আগুনে পুড়ে ১ জনের মৃত্যু, ৭টি বসত ও দোকানঘর পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2015   Monday

 

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মসজিদ কলোনী এলাকায় সোমবার দিবাগত রাতে অগ্নিকান্ডে ১ জনের মৃত্য এবং ৭টি বাড়ী ও দোকানঘর পুড়ে গেছে। নিহতের নাম মোঃ রুবেল (২৬)। তিনি একজন স্থানীয় মোদির দোকানী। তার বাড়ী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দপুর গ্রামে। তিনি আবু কেরানীর ছেলে।

 

জানা গেছে, শহরের রিজার্ভ বাজারের মসজিদ কলোনী এলাকায় সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আগুনে পুড়ে স্থানীয় মোদীর দোকানী মোঃ রুবেল মারা যান এবং ৩টি দোকানঘর ও ৪টি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনের আনতে সক্ষম হয়েছে।

 

রাঙামাটির দমকল বাহিনীর অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফা জানান, বিদূতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। এসময় স্থানীয় দোকানী মো: রুবেল ঘরের ভেতর থাকায় বের হতে না পারায় আগুনে পুড়ে মারা যান। এছাড়া আগুনে ৩টি দোকানঘর ও ৪টি বসতবাড়ী পুড়ে গেছে।

 

এদিকে অগ্নিকান্ডে খবর পেয়ে জেলা প্রশাসক প্রশাসক সামসুল আরেফিনসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ