• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটিতে দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে ইউপিডিএফের কর্মী নিহত, অপহৃত ১

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2020   Wednesday

রাঙামাটির বন্দুকভাঙা ইউনিয়নের সারিক্ষং মুখের বোয়ালছড়ি গ্রামে বুধবার সকালের দিকে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে সুমন চাকমা ওরফে অক্টোবর(৩০) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কর্মী এক নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।


জানা যায়, বুধবার সকাল ৮টার রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের সারিক্ষং মুখের বোয়ালছড়ি গ্রামে গিয়ে একদল দুর্বৃত্ত ইউপিডিএফে’র কর্মী সুমন চাকমা ওরফে অক্টোবরকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলে সুমন চাকমা মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।


ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দাবী করে বলা হয়েছে, বুধবার সকাল ৮টার দিকে রূপায়ন চাকমার (উত্তরণ) নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী একদল সশস্ত্র সন্ত্রাসী স্পীড বোট যোগে গিয়ে বোয়ালছড়ি গ্রামে সাংগঠনিক কাজে নিয়োজিত দুই ইউপিডিএফ সদস্যের উপর অতর্কিতে ব্রাশ ফায়ার করে। এতে সুমন চাকমা ঘটনাস্থলে নিহত হন। পরে সন্ত্রাসীরা অপর এক ইউপিডিএফ সদস্য বাবুছ চাকমা ওরফে অর্পণকে (৩১) টেনে হিঁচড়ে মারধর করতে করতে অপহরণ করে নিয়ে যায়।


প্রেস বার্তায় অভিযোগ করা হয়, সন্ত্রাসীরা সুবলং বাজারে সশস্ত্র অবস্থায় অবস্থান করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করায় তারা এ ধরনের খুন-খারাবি চালিয়ে যাচ্ছে। প্রেস বার্তায় অবিলম্বে সুমন চাকমার খুনীদের বিচারের আওতায় আনার এবং অপহৃত বাবুছ’ চাকমাকে নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়েছে।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রণি জানান, বন্দুকভাঙ্গা ইউনিয়নে একটি মৃত দেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ