• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি শহরের বনরুপার ফরেষ্ট রোডে ৩২টি অবৈধ দোকানপাট উচ্ছেদ

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2020   Saturday

রাঙামাটি শহরের বনরুপার ফরেষ্ট অফিস সড়কে শনিবার অবৈধভাবে গড়ে উঠা ৩২টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।


জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে পুলিশ ও বন বিভাগের যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এময় বনরুপার ফরেষ্ট অফিস সড়কে অবৈধভাবে গড়ে উঠা ৩২টি দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘ দিন ধরে একটি চক্র দোকানীদের কাছ থেকে টাকা নিয়ে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে দেয়। এতে এলাকার জনসাধারনের চলাচলের বিঘœ ঘটছে।


বন বিভাগের সদর রেঞ্জের বন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন জানান, বন বিভাগ থেকে এই সড়কে আর অবৈধভাবে দোকাপাট করতে দেবো না। এখন দখলমুক্ত হলো সড়কটি। এই সড়কে পাশে বন বিভাগ থেকে মুজিব বর্ষ উপলক্ষে সৌন্দর্য্যবর্ধনের জন্য ফুলের চারাসহ গাছ লাগানো হবে।


রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট(এনডিসি) উত্তম কুমার দাশ জানান,দীর্ঘ দিন ফরেষ্ট অফিসের সড়কে ফূটপাত দখল করে অসাধু ব্যবসায়ীরা দোকানঘর নির্মাণ করেছে। এতে লোকজনের চলাচলের বিঘœ ঘটছে। তাই সড়কের ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসসেনর নিয়মিত উচ্ছেদ অভিযান। এই অভিযান অব্যাহত থাকবে।

 

তিনি অপর এক প্রশ্নের জবাবে আরো বলেন, উচ্ছেদ অভিযানে নোটিশ দেয়ার প্রয়োজন মনে করিনি। কারণ ইতোপূর্বে দুবার এই উচ্ছেদ অভিযান করেছি।


তিনি আরো জানান, উচ্ছেদেও পর পর কিছু অসাধু ব্যবসায়ী ও স্বার্থান্বেসীমহল অবৈধভাবে দোনপাট নির্মাণ করে ভাড়া দিয়েছে দেখেছি। তবে এখন যে উচ্ছেদ করা হয়েছে তার নিয়মিত ফলো আপ রাখা হবে। যাতে আর পুনরায় অবৈধভাবে দোকানপাট নির্মাণ করতে না পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ