• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

বন বিভাগের মামলায়
কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ৩ বছরের সশ্রম কারাদন্ড

স্টাফ রিপোর্টার/কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2020   Tuesday

রাঙামাটির কাপ্তাই বন বিভাগের দায়ের করা একটি মামলায় কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান ও উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দীনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড, ৩০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন রাঙামাটির আদালত। এছাড়া  একই মামলার অপর আসামী রাহুল তংচংগ্যা ওরফে বাবুল মেম্বারকে দেড় বছর সশ্রম কারাদন্ড, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাস কারাদন্ড দিয়েছেন।

 

মঙ্গলবার রাঙামাটি  চীফ জুডিসিয়াল আদালত-২ এর সিনিয়র জুডিসিয়েল ম্যাজিষ্ট্রেট সবুজ পাল এই রায় দেন।

 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই বন বিভাগের রাম পাহাড় বন বিধের সেগুন গাছ রাতে আধারে কেটে নেওয়া হয়। এতে বন বিধের ৪৯ লাখ  ৫২ হাজার টাকার সেগুন গাছের বাগান ক্ষতি সাধনের কারণে কাপ্তাই বন বিভাগের ফরেষ্টার নির্মল কুমার মন্ডল কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান নাসির উদ্দীন ও বাবুল মেম্বারের বিরুদ্ধে গেল ২ এপ্রিল ২০১৮ সালে একটি বন মামলা দায়ের করেন। যার মামলা নং বন সিআর ৭/১৮। মঙ্গলবার রাঙামাটি  চীফ জুডিসিয়াল আদালত-২ এর সিনিয়র জুডিসিয়েল ম্যাজিষ্ট্রেট সবুজ পালের আদালতে আসামীদের উপস্থিতিতে রায়ের দিন ধার্য্য ছিল। এতে বিজ্ঞ আদালত রায়ে নাসির উদ্দীনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড, ৩০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের  জেল ও ১০ হাজার টাকার অর্থ দন্ড করেন।  অপর আসামী বাবুল মেম্বারকে দেড় বছর সশ্রম কারাদন্ড, ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ মাস কারাদন্ড দেন। আদালত থেকে  দুই আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন আদালত।

 

বন বিভাগের মামলার পরিচালক ও রাঙামাটি সদর রেঞ্জের ফরেষ্টার আমজাদ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, এই মামলায় দীর্ঘ ২১ বার শুনানী হয়েছে। অবশেষে মঙ্গলবার বিজ্ঞ আদালত এই রায় দিয়েছেন।

---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ