• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বিলাইছড়িতে জোড়া হত্যার মামলায় তিনজনকে আসামী

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2019   Sunday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলাতে দুই ভাইকে কুপিয়ে হত্যার দায়ে বিলাইছড়ি থানাতে একটি হত্যা মামলা করা হয়েছে।

 

অবৈধ অনুপ্রবেশ করে গুরুতর জখমের মাধ্যমে হত্যার অপরাধে নিহতদের বড় ভাই সুকান্ত তঞ্চঙ্গ্যা নিজে বাদী হয়ে বিলাইছড়ি থানায়  ৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২ ও ৩৪ দ- বিধি ধারায় এই হত্যাকা-ের মামলাটি করেন। মামলা নং- ১, তারিখঃ ৩০/১১/২০১৯ খ্রিঃ । মামলার প্রধান আসামী  হত্যাকারী লক্ষীজয় মার্মা (২৬)। এছাড়া মামলার অপর দুই আসামী হলো হত্যাকারীর ছোট বোন সূচনা মার্মা (বিউটি) (১৮) ও পিতা কালামং মার্মা (৫৫)।

 

 পরিবার সূত্রে জানা যায়, গতকাল ময়না তদন্ত শেষে নিহতদের নিজ গ্রামে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সৎকার করা হয়েছে।

 

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু ঘটনার সময় তার বোনও ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং বাবাও বাড়ির আশেপাশে উপস্থিত থাকায় মোট তিন জনকে আসামী করা হয়েছে। আসামীরা বর্তমানে পলাতক রয়েছে। তাই তাদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, গেল ২৯ নভেম্বর গরু দিয়ে বাগানের ফলের গাছ নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশী লক্ষীজয় মার্মা ধারালো দা দিয়ে গ্রাম পুলিশ সদস্য দীপংকর তঞ্চঙ্গ্যা (৩০) ও ছোট ভাই শ্রীকান্ত তঞ্চঙ্গ্যাকে (২০) কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতদের বড় বোন সোনা বালা তঞ্চঙ্গ্যা (৩৭) ও তার ছেলে প্রশান্ত তঞ্চঙ্গ্যাও (১২) গুরুতর আহত হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ