• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিলাইছড়িতে জোড়া খুনের ঘটনায় নিহতের স্ত্রীর এক ছেলে সন্তানের জন্ম

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2019   Monday

রাঙামাটির বিলাইছড়িতে সম্প্রতি প্রতিবেশী  কর্তৃক হত্যার শিকার দুই সহোদরের মধ্যে নিহত গ্রাম পুলিশ সদস্য দীপংকর তঞ্চঙ্গ্যার মৃত্যুর তিনদিন পর স্ত্রী কর্তৃক এক ছেলে সন্তানের জন্ম হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ডিসেম্বর আনুমানিক ভোর রাত পৌনে ৪টার দিকে এই ছেলে সন্তানের জন্ম হয়। হাসপাতালে গিয়ে দেখা গেছে মা ও ছেলে উভয়েই বর্তমানে সুস্থ আছে।

 

নিহত দীপংকর তঞ্চঙ্গ্যার স্ত্রী অঞ্জনা তঞ্চঙ্গ্যার সাথে হাসপাতালে দেখা  করতে গেলে কাঁন্না জড়িত কন্ঠে বলেন, সদ্য জন্ম হওয়া ছেলে সন্তান ছাড়াও তাদের ঘরে এ্যানি তঞ্চঙ্গ্যা নামে সাত বছরের আরও এক মেয়ে সন্তান আছে। সে সামনের বছর তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে। তাই দুই সন্তান নিয়ে তিনি হতাশায় রয়েছেন। একদিকে স্বামীর মৃত্যুর শোক সামলাবেন নাকি দুই সন্তান নিয়ে তিনি কিভাবে জীবন যাপন করবেন সেই চিন্তায় চিন্তিত আছেন। কারণ সদ্য জন্ম দেয়া শিশুর জন্য তিনি এখন কোন কাজ করতে পারবে না। এজন্য তিনি সংসার সামলাবেন নাকি মেয়ের লেখাপড়ার খরচ জোগাড় করবেন।  তিনি আরও বলেন, আমার স্বামীর স্বপ্ন ছিল তার সন্তানদের লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত  করবেন। আর দেখেন নতুন জন্ম হওয়া আমার সন্তান কতবড় দূর্ভাগা যে জন্মের পর নিজের জন্মদাতা পিতাকে পর্যন্ত এক পলক দেখতে পারলনা। তিনি বলেন, যেহেতু আমার স্বামী গ্রাম পুলিশ সদস্য ছিল। তিনি যতদিন  ছিলেন সততার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তাই তিনি সরকারের কাছে তার দুই সন্তানের লেখাপড়ার ও পরিবারের ভরন পোছনের জন্য সহযোগীতা কামনা করেন। এবং প্রশাসনের কাছে তার স্বামীর হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আহবান জানান। যাতে করে তার স্বামীর আত্বার শান্তি পায়।

 

উল্লেখ্য, গেল ২৯ নভেম্বর বিলাইছড়ির কুতুবদিয়া গ্রামে গরু দিয়ে বাগানের ফলের গাছ নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশী লক্ষীজয় মার্মার ধারালো দা এর কোপে গ্রাম পুলিশ সদস্য দীপংকর তঞ্চঙ্গ্যা (৩০) ও ছোট ভাই শ্রীকান্ত তঞ্চঙ্গ্যা (২০) নিহত হয়। এই ঘটনায় নিহতদের বড় বোন সোনা বালা তঞ্চঙ্গ্যা (৩৭) ও তার ছেলে প্রশান্ত তঞ্চঙ্গ্যাও (১২) গুরুতর আহত হয়। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এবং এই ঘটনায় গত ৩০ নভেম্বর নিহতের পরিবারের পক্ষ থেকে লক্ষীজয় মার্মাকে প্রধান আসামী করে মোট তিনজনের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ