• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে জেএসএস কর্মী নিহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2019   Sunday

রোববার দুপুরে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের আওলাদ বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে কমল বিকাশ চাকমা(৩৮)  ওরফে  বিক্রম  নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি জনসংহতি সমিতির(সন্তু লারমা) কর্মী বলে জানা গেছে। এ ঘটনায় জনসংহতি সমিতির(সন্তু লারমা) পক্ষ থেকে সংস্কারপন্থী জনসংহতি সমিতি(এমএন লারমা) গ্রুপকে দায়ী করেছে। তবে সংগঠনটির পক্ষ থেকে অস্বীকার করেছে। 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের আওলাদ বাজারে একটি দোকানের পাশে কমল বিকাশ চাকমা লাশ পড়ে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তি জনসংহতি সমিতির কর্মী বলে জানা গেছে। তার বাড়ী শহরের ভেদভেদী এলাকার কালিমন্দিরের শেষ মাথায়। তবে এ ব্যাপারে জনসংহতি সমিতির কোন বক্তব্যে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

 

অপর একটি সূত্রে জানায়,  গতকাল দুপুরের দিকে আওলাদ বাজারে কমল বিকাশ চাকমা অবস্থান করছিলেন। এসময় কাপ্তাই হ্রদ দিয়ে স্পিড বোটযোগে একদল দুর্বৃত্ত বাজারে নেমে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার মাথায় ও হাতে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা কমল বিকাশ চাকমার মৃত্যু নিশ্চিত হওয়ার পর দ্রুত স্পিড বোটযোগে এলাকা ত্যাগ করে। নিহত ব্যক্তির আসল বাড়ী জেলার বিলাইছড়ি উপজেলার পানছড়ি এলাকায়।

 

এদিকে এ ঘটনায় জনসংহতি সমিতির(সন্তু লারমা) পক্ষ থেকে বাঘাইছড়ি উপজেলার সাধারন সম্পাদক বড় ঋষি চাকমা প্রতিপক্ষ সংস্কারপন্থী জনসংহতি সমিতি(এমএন লারমা) গ্রুপকে দায়ী করেছেন। তবে সংস্কারপন্থী জনসংহতি সমিতির(এমএন লারমা)  কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, যে স্থানে হত্যা করা হয়েছে সেই এলাকায় তাদের দলের কোন লোকজন নেই। রাজনৈতিক উদ্দেশ্য এ ঘটনায় দোষারুপ করা হয়েছে। 

 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল রনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির  লাশ উদ্ধার করেছে। বিকালে থানায় গিয়ে নিহতের ব্যক্তির স্ত্রী তার স্বামীর লাশ সনাক্ত করেছেন এবং নিহত ব্যক্তির  নাম কমল বিকাশ চাকমা।  তবে এ ঘটনাটি কারা ঘটিয়েছে তা তিনি জানাতে পারেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ