• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে
পাহাড়ে স্থায়ী শান্তির জন্য অচিরেই শান্তি চুক্তির বাকী ধারাগুলো বাস্তবায়ন করা হবে-মাহবুব উল আলম হানিফ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2019   Monday

বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও উন্নতশীল রাষ্ট্রে হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত করার জন্য যা যা করা প্রয়োজন বর্তমান আওয়ামীলীগ সরকার তা করে যাচ্ছে। আর পাহাড়ে স্থায়ী শান্তির জন্য অচিরে শান্তি চুক্তির বাকী ধারা গুলো বাস্তবায়ন করা হবে। রোববার খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে দলের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। । 

 

রোববার খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

 

খাগড়াছড়ি আউটার স্টোডিয়ামে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, তিন পার্বত্য জেলা নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা। সম্মেলনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

প্রধান অতিথি মাহবুব উল হানিফ বলেন সম্মেলন আর কাউন্সিল মানে মিলন মেলা দীর্ঘ বছর পর হলেও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ একটি সুন্দর সম্মেলন ও কাউন্সিল করছে।


এ সময় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আওয়ামীলীগের কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনার কর্মী, যারা সারা দেশে ছড়িতে ছিটিয়ে থেকে দেশকে এগিযে নেওয়ার ক্ষেত্রে সহযোগীতা করছে। আর আওয়ামীলীগ হচ্ছে একটি অনুভতির নাম যার নাম শুনলে সবাই ভালোবাসে।


তিনি আরো বলেন বাংলাদেশের যা কিছু অর্জন হয়েছে সবকিছু আওয়ামীলীগের কারনে। সব অর্জনের কৃতত্ব হচ্ছে আওয়ামীলীগের। এই আওয়ামীলীগ সরকারের কারনে দেশ এগিয়ে যাচ্ছে।


বিএনপি-জামাত সরকার দেশটাকে কোথায় নিয়ে গিয়েছিলো। তাদের সময়ে দেশ পাঁচ বার দুর্নীতিতে প্রথম স্থান ছিলো। তৎকালীন প্রধান মন্ত্রী খালেদা জিয়া দেশের জনগনের জানমাল রক্ষার জন্য প্রধান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলো কিন্তু তিনি জানমাল রক্ষা না করে উল্টো এতিমদের টাকা আত্মসাৎ করেছিলো। যার কারনে তিনি এখনো জেলে।


তিনি আরো বলেন ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো তারাই পাহাড়ে অশান্তি সৃষ্টি করেছে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তি ফিরিয়ে এনেছে।


বর্তমান সরকার পাহাড়ের শান্তির জন্য শান্তি চুক্তি করেছিলো তাই চুক্তি বাস্তবায়ন করা এই সরকারের দায়িত্ব। ইতি মধ্যে সরকার শান্তি চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়ন করেছে। বাকী ধারাগুলো দ্রুত বাস্তবায়ন হবে বলে বলেন প্রধান অতিথি। বিকেলে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ