• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবানে নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচারের নিন্দা ডিওয়াইএফ`র

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2019   Saturday

বান্দরবানে সদর উপজেলাধীন কোয়ালং ইউনিয়নের দুটি গ্রামে সন্ত্রাসী কর্তৃক নিরীহ গ্রামবাসীদের উপর শারীরিক নিযাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ)।

 

শনিবার ডিওয়াইএফ-এর সভাপতি অংগ্য মারমা ও সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়েছে।

 

বিবৃতিতে অভিযোগ করা হয়, শুক্রবার রাতে বান্দরবান সদর উপজেলাধীন কোয়ালং ইউনিয়নের দুটি গ্রামে এএলপি বা তথাকথিত মগ পার্টির একদল সশস্ত্র দুর্বৃত্ত মিনঝিরি তঞ্চঙ্গ্যা পাড়া ও মিনঝিরি মারমা পাড়ায় হানা দিয়ে নিরীহ গ্রামবাসীর উপর অত্যাচার চালায়। এতে ডিওয়াইএফ-এর সাবেক সদস্য শুদ্ধমনি তঞ্চঙ্গ্যাসহ ১৪ জন আহত হন। সন্ত্রাসীরা উক্ত গ্রামের কার্বারীরা তাদের সাথে দেখা না করলে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

 

বিবৃতিতে  অবিলম্বে তথাকথিত এএলপির সশস্ত্র দুর্বৃত্তদের গ্রেফতার ও শাস্তি প্রদান, তাদের মদদদাতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ