• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লংগদুতে খেলতে গিয়ে হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2019   Saturday

রাঙামাটির লংগদু উপজেলার  কাপ্তাই  হ্রদের পাড়ে খেলার সময় পানিতে ডুবে যায় সাদিয়া আক্তার(৩) ও হালিমা আক্তার(৪) দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটির মৃত্যুতে দুই পরিবারে শোকের চায়া নেমে এসেছে।  ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের দিকে উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের রসুলপুর গ্রামে।

 

স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা মোঃ ইউসুফ মিয়ার তিন বছরের কন্যা সাদিয়া আক্তার ও পাশ্ববর্তী মোঃ রাসেল মিয়ার চার বছরের কন্যা শিশু হালিমা আক্তার তারা দুই জনই মিলে আনুমানিক বেলা আড়াইটার সময় বাড়ী পাশে খেলা করছিলো। কোনএক ফাঁকে তারা কাপ্তাাই হ্রদের পাড়ে চলে যায় শিশু দুটি। সেখানে তরা পানিতে নামালে পানিতে ডুবে যায়। অনেকক্ষন ধরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা শিশু দুটিকে খোঁজতে থাকে। বেলা সাড়ে তিনটার সময় নদীর ঘাটের কাছে শিশু দুটিকে ভাসতে দেখে এলাকাবাসীর সহযোগিতায় শিশু দুটির মৃতদেহ উদ্বার করা হয়।

 

কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা মিয়া ঘটনার সত্যতা নিশ্বিত করেছেন। তিনি জানান রসুলপুর এলাকায় পানিতে পড়ে দুটি শিশু কন্যার মৃত্যু হয়েছে মর্মে খবর পেয়েছি। কিছু দিন আগেও একটি ছোট শিশু নৌকা থেকে পড়ে মারা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ