• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

খাগড়াছড়িতে স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুুদন্ড,শ্বশুর-শাশুরীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2019   Thursday

স্ত্রী ও পুত্র সন্তানকে হত্যার দায়ে স্বামী ছাবের আলীকে মৃত্যু দন্ড ও ৫০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছেন খাগড়াছড়ি জেলা ও  দায়রা জজ আদালত। বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের জজ রেজা মোঃ আলমগীর হাসান এ রায় দেন।

 

আদালত এছাড়া  এ হত্যাকান্ডে সহযোগীতা করার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর বাবা মোঃ মাহবুব আলী ও মা রেনু আরা বেগম যাবৎ জীবন কারাদন্ডসহ ১০ হাজার টাকা করে অর্থ দন্ড দেয় দেয় আদালত। এ মামলার চতুর্থ আসামী মো: শাহজাহান (২৪) এর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়। 

 

ঘটনার বিবরনে জানা যায় গেল ২০১৬ সালের ২২ মার্চ  খাগড়াছড়ি জেলার গুইমারা থানার বড়পিলাক এলাকায় রাত সাড়ে ৯টা দিকে ঘুমানোর সময় পিতা মোঃ মাহবুব আলী ও মাতা রেনু আরা বেগমের প্রত্যেক্ষ সহযোগীতায় ছাবের আলী তার স্ত্রী মোছাঃ মাজেদা বেগমকে ওড়না পেছিয়ে ও ৬ মাসের শিশু সন্তানকে শ্বাস রোধ করে হত্যা করে।

 

এঘটনায় মাজেদা বেগমের বাবা মোঃ সাহাব উদ্দিন বাদী হয়ে  একদিন পর স্বামী ছাবের আলী, তার বাবা মাহবুব আলী, মা রেনু আরা বেগম ও ভাই শাহজাহানকে আসামী করে গুইমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

আদালত দীর্ঘ সময় মামলাটি স্বাক্ষ্য প্রমান পর্যবেক্ষন করে এবং অভিযোগটি সন্দেহতীতভাবে প্রমান হওয়ায় আসামী ছাবের আলীকে মৃত্যু দন্ড আরো ৫০ হাজার টাকা ও তার বাবা মোঃ মাহবুব আলী,মাতা-রেনু আরা বেগমকে যাবৎ জীবন কারাদন্ড এছাড়া ১০ হাজার টাকা করে অর্থ দন্ড প্রদান করেন।

 

মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ মোট ১৬জনের স্বাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়। প্রায় সাড়ে ৩ বছরের মাথায় আদালত এ রায় ঘোষনা করেন।

 

পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আর যাতে কেউ কোন বাবা মার সহযোগীতায় কোন স্ত্রী সন্তানকে হত্যা করতে সাহজ না করে। এ মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন এড. মহি উদ্দিন কবির।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ