• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    
 
ads

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রঁদেভু শিল্পীগোষ্ঠীর চ্যারিটি শো ফর আর্থি চাকমা অনুষ্ঠানের আয়োজন

লালটান পাংখোয়া, চবি থেকে : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2019   Thursday

দীর্ঘ দিন কোলন ক্যান্সারে আক্রান্ত চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের(চবি) মেধাবী ছাত্রী আর্থি চাকমাকে বাঁচাতে বৃহস্পতিবার আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন রঁদেভু শিল্পীগোষ্ঠীর উদ্যোগে "চ্যারিটি শো ফর আর্থি" অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

উল্লেখ্য, আর্থি চাকমা  চবির পালি বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী। বর্তমানে তিনি ভারতে চেন্নাই এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

চবি সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য ডঃশিরীন আক্তার। এসময় প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানা,কলা অনুষদে ডীন,প্রক্টর ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধর্মরাজ তন্চংগ্যা এবং মুন চাকমা।

 

অনুষ্ঠানে প্রথম পর্বে পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের জীবনধারা নিয়ে কুলা নৃত্য পরিবেশন করে রদেঁভু শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। এছাড়া চবি ঐতিহ্যবাহী সংগঠন অঙ্গন,বিএমএসসি ও দি প্রাইম রিফোর্মার অনান্য সংগীত পরিবেশন করেন।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সংগীত করেন,হিল হিক,পিঞ্জিরা,প্লুং,সরলা,কট্টন ইন মাই ব্রেইন,ইলেক্ট্রনিকেল ফোর্স।এছাড়া  রদেঁভু শিল্পীগোষ্ঠীর চবির পড়ুয়ার আদিবাসী শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।  

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য ডঃশিরীন আক্তার এসময় সহানুভূতি প্রকাশের পাশাপাশি  মানবতা কাজে উদ্যোগ নেয়া রদেঁভু শিল্পীগোষ্ঠী ও অন্যান্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে মানবকল্যাণ কাজে উদ্যোগ নেওয়ার আহবান জানান। তিনি যথাসম্ভব ভিসি ফান্ড এবং নিজের ব্যক্তিগত থেকে অর্থ প্রদানের ঘোষণা করার মাধ্যমে মানবতা পরিচয় দেন।এসময় ছোট্ট শিক্ষার্থী কথার চিন্তা করে বলেন,এই ছোট্ট মেয়েটি কি করে এতো বড় ক্যান্সার নামক রোগটি সহ্য করবে বলে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

 

প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানা তার বক্তব্যে বলেন,,আর্থি চাকমা প্রীতিলতা হলে ১৩৯নং রুমে থাকে,যেদিন আর্থি অসুস্থতা শুরু হয়েছিল সেদিন রাত এগারোটায় আমাকে ফোন করা হয়।কয়েজন ছাত্রী মিলে আমার কাছে অনুমতি নেয়,তাকে হাসপাতালে ভর্তি করানোর দরকার এ মুহুর্তে আমি অনুমতি প্রদান করি।

 

তিনি আরো বলেন, আর্থি সুস্থ হয়ে যখনি ফিরে আসবে তার রুম সে পাবে।তিনি আর্থি সুস্থতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ