• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জাপানে বিশ্ব শিশু সমাবেশে যোগ দিল রাঙামাটির মেয়ে রাইন চাকমা

বিশেষ প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jul 2019   Tuesday

এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম শিশু সমাবেশে জুনিয়র অ্যাম্বাসেডর হিসেবে ব্রীজ কিডস্ প্রোগ্রামে অংশ গ্রহণের বিরল সুযোগ পেয়েছে রাঙামাটির শিশু নৃত্য শিল্পী রাইন চাকমা ।

 

জাপানে ফুকুওয়াকা শহরে ১১দিনব্যাপী চলবে এশিয়ান প্যাসিফিক চিলড্রেন কনভেনশন। গত শনিবার বাংলাদেশের ৬ সদস্য বিশিষ্ট শিশু সাংস্কৃতিক প্রতিনিধি দলটিও শিশু সমাবেশে অংশ নিতে জাপান যায়। ওই শিশু প্রতিনিধি দলে রয়েছে রাঙামাটির রাইন চাকমা। বিশ্বের  নানা প্রান্তের শিশুদের মধ্যে পারষ্পারিক সাংস্কৃতিক ভাব বিনিময়ের মাধ্যমে বিশ্বশান্তি ও বন্ধুত্ব স্থাপনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ শিশু সমাবেশ আয়োজন করা হয়। সারাবিশ্বের ৫৭টি দেশ থেকে শিশুরা বৃহত্তম এ শিশু সমবেশে অংশ নিয়ে থাকে। বাংলাদেশ শিশু একাডেমীর মাধ্যমে প্রতিবছর এই শিশু সমাবেশে বাংলাদেশের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল অংশ গ্রহণ করে। এই শিশু সমাবেশে ২জন ছেলে শিশু ও ২ জন মেয়ে শিশু জুনিয়র অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশর প্রতিনিধিত্ব করবে।

 

শনিবার রাতে ড্রাগন এয়ার ওয়েজের একটি বিশেষ ফ্লাইটে সাংস্কৃতিক প্রতিনিধি দলটি জাপানের উদ্দেশ্যে রওয়ানা হয় বলে জানান রাইন চাকমার বাবা মনতোষ চাকমা।

 

 রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা বলেন- আমার মেয়ে রাইন চাকমা ছোটকাল থেকেই নাচ-গান কবিতা পাঠে উৎসাহী। রাঙামটির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও সে নিয়মিত পারফরম্যান্স করে। এবারই প্রথম জাপানের চিলডেন্স কনভেশনে ব্রীজ কিডস্ প্রোগ্রামে অংশ গ্রহণের বিরল সুযোগ পেল সে। আমি ভীষণ খুশি। আমার বিশ্বাস বাংলাদেশের মেয়েরা সাংস্কৃতিক ভাব বিনিময়ের মাধ্যমে বাংাদেশের সুন্দর  ও চমৎকার একটা ছবি ও পরিচয় তুলে ধরতে সক্ষম হবে এবং  বিশ্বশান্তি ও মানুষে মানুষে বন্ধুত্ব স্থাপনে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে সমর্থ হবে।

 

১৯৮৯ সাল থেকে জাপানের ফুকুওয়াকা শহরের প্রতিবছর জুলাই মাসে বিশ্বের  বৃহত্তম এ শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। জাপান সরকারের পৃষ্ঠপোষকতায় প্রতিবছর সারাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিশুরা এ সমাবেশে অংশ নেয়। বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধি দলে রয়েছে ১জন পিস অ্যাম্বাসেডর, বাংলাদেশ শিশু একাডেমীর একজন প্রতিনিধি। সারাদেশের বিভিন্ন প্রান্তের শিশুদের মধ্যে থেকে ৪জনকে বাছাই করা হয়। এরমধ্যে রাঙামাটির মেয়ে রাইন চাকমা জাপানে অনুষ্ঠিত ১১দিনব্যাপী বৃহত্তম শিশু সমাবেশে অংশ নেয়ার সুযোগ লাভ করে। রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল ও কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাইন চাকমার মা কল্পনা তালুকদার একজন শিক্ষক ও সংস্কৃতি অনুরাগী।

 

 পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট নৃত্য শিল্পী ও শিক্ষক ফিফা চাকমা, শুক্লা ত্রিপুরা ও উৎপলা চাকমার তত্ত্বাবধানে আঞ্চলিক ও উচ্চাঙ্গ নৃত্য শিখেছে রাইন চাকমা। শিশুকাল থেকেই নাচের পাশাপাশি গান ও কবিতা চর্চাও কওে সে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা- অরুনেন্দু ত্রিপুরা বলেন- রাইন চাকমা এশিয়ান প্যাসিফিক চিলড্রেন্স কনভেনশনে অংশ নেয়াটা রাঙামাটিবাসীর জন্য সম্মান ও গৌরবের বিষয়। সারাদেশের শিশুদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে টিকতে পারাটা সহজ ব্যাপার নয়। তার জাপান সফর নিরাপদ ও সাফল্যমন্ডিত হোক এই কামনা করি।

 

উল্লেখ্য ১৪ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত জুনিয়র অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশের শিশু সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্যরা জাপানে অবস্থান করে ব্রীজ কিডস প্রোগ্রামের বিভিন্ন দেশের শিশুদের সঙ্গে বিশ্বের শান্তি -বন্ধুত্ব ও সাংস্কৃতি বিষয়ে ভাব বিনিময় করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ