• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

খাগড়াছড়িতে দোকান ভাংচুর ও লুটপাট মামলায় ৫ জন আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2024   Monday

খাগড়াছড়ি জেলা সদরের সহিংসতা ঘটনার সময় মহাজনপাড়া, পানখাইয়া পাড়া সড়ক এলাকার দোকানপাট ভাংচুর ও লুটপাট ঘটনার মামলায়  ৫জনকে আটক করা হয়েছে।

 

সোমবার (০৭ অক্টোবর) দুপুরে আটক আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। আটকরা হলেন, লুৎফর রহমান (৪৫), মো. নূর মোহাম্মদ, মো. ইসমাইল হোসেন, শাহাজাদায়ে ইমরান চৌধুরী (৩৪) এবং মো. কামরুল (৩৫)। গতকাল রবিবার খাগড়াছড়ি সদর থানায় কল্যাণী চাকমা এক পাহাড়ী নারী বাদি হয়ে দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করেছেন।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তৌফিকুল আলম বলেন, মামলায় ৮ জনের নাম উল্লেখ পূর্বক আরো ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এই মামলার পর পর গত রাতে আসামীদের সদরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

উল্লেখ্য: গত ১ অক্টোবর খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এক শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা কেন্দ্র করে খাগড়াছড়িতে সহিংসতার ঘটনা ঘটে। শহরের মহাজন পাড়া, পানখাইয়া পাড়া সড়কে দোকানপাট ভাংচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। ঘটনার ষষ্ঠ দিনে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে একই ঘটনা কেন্দ্র করে হত্যা,ধর্ষণ এবং পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

ads
ads
আর্কাইভ