• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পিটুনিতে শিক্ষক নিহত,
খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে,সাপ্তাহিক হাটে উপস্থিতি কম

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2024   Thursday

মঙ্গলবার (১ অক্টোবর) খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। মানুষ তাদের স্বাভাবিক কাজকর্মে বের হচ্ছেন। দুরপাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে। গতকাল বন্ধ থাকলেও

আজ (৩ অক্টোবর) খাগড়াছড়ি-পানছড়ি ও দীঘিনালা সড়কে গাড়ি চলাচল করছে।
খাগড়াছড়িতে আজ সাপ্তাহিক হাটবার হলেও পাহাড়ি ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম। যেসব পাহাড়িরা বেচাকেনার জন্য আসতেন, তাদের অনেকেই শহরতলীর ধর্মঘর ও স্বনির্ভর এলাকায় তাদের পসরা নিয়ে বসেছেন।

এদিকে পিটুনিতে নিহত খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ ভোরে খাগড়াছড়ি হাসপাতালের মর্গ থেকে লাশ হস্তান্তর করা হয় বলে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশের কেউ কথা বলেননি। নিহত সোহেল রানার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে।

গত মঙ্গলবার দুপুরে ছাত্রী ধর্ষনের অভিযোগ এনে এই শিক্ষককে পিটিয়ে হত্যা করে পাহাড়ি শিক্ষার্থী ও বহিরাগতরা। ঘটনার জেরে শহরের পানখাইয়াপাড়া সড়ক ও মহাজনপাড়ায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়। এসময় দোকানের মালামাল বাইরে এনে পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রায় সবাই পাহাড়ি।

ঘটনা তদন্তে জেলা প্রশাসন ইতিমধ্যে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
আর্কাইভ