• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2024   Monday

 

 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা দুর্গম বর্ণাল ইউনিয়নে গর্ভবতী নারী ও কিশোরীদের  মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প  এর আয়োজন করা হয়েছে।

 

সোমবার সকালে বর্ণাল ইউনিয়নের পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাঠে  এ ক্যাম্প এর আয়োজন করা হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগীতায় স্থানীয়  উন্নয়ন সংস্থা গ্রীন হিল এর আয়োজনে পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ফারুক আব্দুল্লাহ।

এ সময় তিনি বলেন গর্ভবতী নারীরা যাতে নিরাপদে সুস্থ সুন্দর ভাবে সন্তান জন্ম দিতে পারেন সে জন্য প্রতিটি পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সেবা কেন্দ্রে রয়েছেন দক্ষ মিডওয়াইফ, যেখানে ২৪ ঘন্টা নিরাপদে গর্ভবতী মায়েদের সন্তান প্রসব করানো হয়। তিনি সকলকে ঘরে অদক্ষ ধাত্রী দিয়ে সন্তান প্রসব না করানো জন্য অনুরোধ করেন। এছাড়াও  তিনি কিশোরীদের স্বাস্থ্য সচেতনা বিষয়ে পরামর্শ দেন।

 

উক্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন পানছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা: মো. হোসেন সোহেল,  মাটিরাঙ্গা পরিবার পরিকল্লনা বিভাগের ডা: কে এম আমজাদ হোসেন, গ্রীন হিলের মেডিকেল অফিসার ডা. সুইউক্রই মারমা।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রীন হিলের জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা, বর্ণাল মৌজার হেডম্যান সুইথোয়াই  চৌধুরী প্রমুখ।

উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় দেড়শত নারী, কিশোরী ও গর্ভবতী নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়। মূলত বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গম এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের ঘরের কাছে বিনামূল্য স্বাস্থ্য সেবা, ঔষধ বিতরণ ও স্বাস্থ্য  সচেতনতার জন্য এ মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ