• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকলে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলা পরিষদের উদ্যোগে চিকিৎসা সেবাও ত্রান সামগ্রি বিতরন

পুলিন বিহারী চাকমা, বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2019   Monday

রাঙামাটির বরকল উপজেলা পরিষদের উদ্যোগে সোমবার সম্প্রতি বন্যায় দূর্গত কয়েকটি এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রি ও ঔষধ বিতরন করা হয়েছে।

 

উপজেলার দূর্গত এলাকার মধ্য কলাবুনিয়ার নিকসেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র, বামল্যান্ড,এরাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র,ভুষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র,ছোটহরিনা বাজার ও আশে পাশের এলাকা বড়হরিনা ইউনিয়নের কুকিছড়া বাজার এলাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা পরিদর্শন করেন। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের সাথে মতবিনিময় কালে প্রাকৃতিক বিপর্যয় ধৈর্য সহকারে মোকাবেলা করার আহবান জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান। এসময় কুকিছড়া বাজারে বন্যায় ক্ষতিগ্রস্থ ৮০পরিবারের মাঝে ১০কেজি করে চাউল বিতরন করা হয়। বাকী ক্ষতিগ্রস্থদের পানি বিশুদ্ধিকরন ট্যাবলেট ও পানি বাহিত রোগের ট্যাবলেট বিতরন করা হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা বরকল মডেল থানার ওসি মোঃ জসিম উদ্দিন বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা স্বাস্থ্য বিভাগের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার উপেন্দ্র লাল চাকমা জন স্বাস্থ্য প্রকৌশলীর হিসাব রক্ষক বিমল চাকমা উপজেলা পরিষদ চেয়ারম্যানের সফর সঙ্গি ছিলেন।

জানা যায়- সম্প্রতি টানা বৃষ্টিতে উজান থেকে পানি নেমে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে বরকল উপজেলায় ১৮টি গ্রাম হাট বাজার স্কুল ঘর রিংওয়েল টিউবওয়েল বন্যার পানিতে তলিয়ে যায়। পানি বন্দি হয় প্রায় ৩হাজার পরিবার।

 

এসব ক্ষতিগ্রস্থদের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে ১৫মেট্টিকটন চাউল ও কিছু শুকনা খাবার বরাদ্দ দেয়া হয়। যা ক্ষতিগ্রস্থ পরিবারদের চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ