• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2024   Wednesday

রুমা ও থানচিতে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের(কেএনএফ) ব্যাংক ডাকাতির ঘটনায় বান্দরবানে যৌথ বাহিনীর তল্লাশি, সাঁড়াশি অভিযানে ধরপাকড়-হয়রানি, নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও আটককৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে পাহাড়ে তিনটি সংগঠন। সংগঠনগুলো হল বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।

বুধবার পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক থুইলাপ্রæ মারমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ-উদ্ধার ও অস্ত্র লুটের পরিপ্রেক্ষিতে গোটা বম জাতিসত্তার জনগণকে অপরাধী সাব্যস্ত করা, তাদের বিরুদ্ধে বিষোদগার, নির্বিচারে ধরপাকড়, ছুটিতে ঘরমুখী শিক্ষার্থীদের তুলে নেওয়া, হয়রানি ও জনজীবনে দুর্ভোগ সৃষ্টি কিছুতেই মেনে নেয়া যায় না। পাহাড়ে ঐতিহ্যবাহী বৈসু-সাংগ্রাই-বিঝু উৎসব লগ্নে, রুমা ও থানচির মত দুর্গম এলাকায় চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাসমূহ কর্তৃক নিষেধাজ্ঞা আরোপ শুধু বম জাতিসত্তা ভুক্ত সম্প্রদায়ের লোক নয়, গোটা এলাকার সাধারণ মানুষের জনজীবনের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে। বিবৃতিতে জাতিগত বিদ্বেষ সৃষ্টি, নির্বিচারে ধরপাকড় ও দমন-পীড়ন সমস্যার সমাধান নয় এবং তা কখনই শুভফল বয়ে আনতে পারে না বলে দাবী করা হয়েছে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরাম সভাপতি জিকো ত্রিপুরা ও সাধারণ সম্পাদক বরুণ চাকমা।
--প্রেস বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ