• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে নিহতদের স্বরনে মোমবাতি প্রজ্জলন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2024   Friday

 

 

খাগড়াছড়িতে সম্প্রতি সাম্প্রদায়িক সহিংস ঘটনায় নিহত ধনঞ্জয় চাকমা, জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও অনিক চাকমার স্বরনে মোমবাতি প্রজ্জলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।

সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ী ছাত্র এর ব্যানারে  শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের আপার পেরাছড়া এলাকায়  নিউজিল্যান্ড সড়কে এ মোমবাতি প্রজ্জলন করা হয়।

মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে নিউজিল্যান্ড সড়কের দুই পাশের্^ আপার পেরাছড়া, নিউজিল্যান্ড ও নোয়াপাড়া এলাকায় কয়েকশ মানুষ অংশ গ্রহন করে।  

এ সময় সংকিপ্ত  বক্তব্য রাখেন কমলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য রুপেন চাকমা, ছাত্র প্রতিনিধি কৃপায়ন চাকমা, উক্যনু মারমা ও অন্তর চাকমা।  তারা বলেন বিগত সাম্প্রদায়িক  সহিংস ঘটনায় খাগড়াছড়িতে জুনান চাকমা, ধনঞ্জয় চাকমা, রুবেল ত্রিপুরা ও রাঙ্গামাটিতে অনিক চাকমা নিহত হন। যারা তাদের হত্যা করেছে তারা তাদের আইনের আওয়াতায় এনে দৃষ্টান্ত মুলক শান্তি দাবী জানান। এ সময় বক্তারা বলেন  এ ধরনের জাতিগত সংঘাত চান না। তারা পাহাড়ের শান্তি চান, তারা কোন আলাদা রাষ্ট্র চান না। তারা চান সাংবিধানিক স্বীকৃতি।  যারা পাহাড়ী বা আদিবাসীরা আলাদা রাষ্ট্র চায় বলে প্রভাগান্ডা ছড়ায় তাদের নিশ্চয় কোন খারাপ উদ্দেশ্য আছে। তাদের এধরনের প্রভাগান্ডা না ছড়ানো আহŸান জানান বক্তারা। উল্লেখ্য বিগত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামে এক যুবকদের পাহাড়ীরা পিঠিয়ে হত্যার অভিযোগ তুলে দীঘিনালা এক বিক্ষোভ মিছিল থেকে সাম্প্রদায়িক সহিংসতা সৃিষ্ট হয়, সেই সহিংসতা রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়ে। সেই ঘটনা ধনঞ্জয় চাকমা, জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও অনিক চাকমা নিহত হন।

---হিলবিডি/সম্পদনা/এ,ই

 



 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ