• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লংগদুর ঢাকাইয়্যা টিলায় ভয়াবহ আগুনে পুড়েছে শতাধিক বসতঘর

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2019   Wednesday

রাঙামাটির লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের ঢাকাইয়্যা টিলা এলাকায় বুধবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান, ২টি ফার্নিসার কারখানাসহ  শতাধিক  বসতঘর পুড়ে গেছে। স্থানীয় এলাকাবাসী, সেনাবাহিনী, দিঘীনালা ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় ৫ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় ৪ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছে। স্থানীয়রা ধারণা করছে বসত ঘরের চুলা থেকে আগুন লাগতে পারে। ক্ষতিগ্রস্থরা এখন খোলা আকাশের নিচের বসবাস করছেন।

 

স্থানীয় এলাকাবাসীরা জানায়, বুধবার মধ্য রাত পৌনে একটার দিকে মাইনী ইউনিয়নের ঢাকাইয়্যা টিলা এলাকায় মানুষ যখন গভীর ঘুমে অচেতন ঠিক তখনই আগুন লাগে। স্থানীয় লোজনের চিৎকারে মানুষ দিক বেদিক ছোটাছুটি করতে শুরু করে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী, সেনাবাহিনী পুলিশের সদস্যরা আগুন নিয়ন্ত্ররে আনার চেষ্টা চালায়। পরে খাগড়াছড়ির দিঘীনালা ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় প্রায় ৫ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

 

এ সময় লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরীর, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়,  লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত উপস্থিত থেকে স্থানীয়দের সহযোগিতা করেন।

 

রাঙামাটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রতন কুমার নাথ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দীঘিনালা থেকে একটি ফায়ার সার্ভিসের দ গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।  তবে কি পরিমাণের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে ও আগুনের উৎপত্তির বিষয়ে এখনো রিপোর্ট পাওয়া যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
আর্কাইভ