• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বাঘাইছড়িতে করেঙ্গাতলি বাজারে ফাকাঁ গুলি ছুড়ে আতংক:১৫জনকে অপহরণ,পরে ১০জনকে মুক্তি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2019   Saturday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী বাজার থেকে শনিবার সকালের দিকে একদল দুর্বৃত্ত ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে ১৫জনকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এর মধ্যে নেওয়ার পথে ও বিকেলে ১০ জনকে মুক্তি দেওয়া হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতিকে (সংস্কারপন্থী) এ ঘটনা ঘটিয়েছে। তবে সংগঠনটির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। 

 

জানা গেছে, উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের  শনিবার গতকাল করেঙ্গাতলী বাজারে হাটের দিনে  সকাল সাড়ে আট টার দিকে বাজার জমে উঠতেই হঠাৎ ৮ থেকে ১০জন অস্ত্রধারী প্রবেশ করে। এসময় দুর্বৃত্তরা ১০ থেকে ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বাজারে আতঙ্ক সৃষ্টি করে। এতে দুর্বৃত্তরা অস্ত্রের মূখে বিভিন্ন গ্রামে থেকে আসা অন্তত ১৫জন ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়। কাচালং নদী পাড় করে রুপকারী গ্রামের দিকে নিয়ে যাওয়া হয় অপহৃতদের। পরে নেওয়ার পথে ও বিকেলে পূর্ণ সাধন চাকমা (৪০), তপন চাকমা (২৮), মংগে চাকমা, কান্দারা চাকমা, সচারুময় চাকমা, শান্তি কুমার চাকমা, প্রিয়ময় চাকমা অমর চার্য চাকমা, ধন কুমার চাকমা ও সুবেশ চাকমাকে ছেড়ে  দেয় দুর্বৃত্তরা। তবে বঙ্গলতলী ইউনিয়নের বঙ্গলতলী গ্রামের অঙ্গত চাকমা (৪০), একই ইউনিয়নের ডুলুবন্যা গ্রামের সন্তোষ কুমার চাকমা (৪৪), ভালুকমাজ্জ্যা গ্রামের সঞ্চয় চাকমা ( ২৮) ও মারিশ্যা ইউনিয়নের খেদারছড়া গ্রামের অজয় চাকমা (৪৫) ও ভূঁইয়োছড়া গ্রামে অরুন চাকমাকে মুক্তি দেয়নি।  অপহরণকারীরা  শনিবার দুপুরে তাঁদের সঙ্গে যোগাযোগ করার জন্য  অপহৃতদেও স্বজন ও গ্রাম প্রধানদের খবর দেয়। পরে গ্রামপ্রধানরা অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। স্থানীয়রা অভিযোগ করেছেন  অস্ত্রধারীরা সবাই  এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির(সঙস্কারপন্থী)  সশস্ত্র কর্মী। তবে বাঘাইছড়ি উপজেলা শাখার জনসংহতি সমিতির ( এমএন লারমা) সভাপতি সুরেশ কান্তি চাকমা এ অভিযোগ অস্বীকার করে বলেন, করেঙ্গাতলী বাজারে ঘটনা ও অপহরণের বিষয়ে তার দল দায়ী নয়। রাজনৈতিক উদ্দেশ্যে দায়ী করা হচ্ছে। এমএন লারমা গণতান্ত্রিক বিশ্বাসী, এধরণের ঘটনার সংশ্লিষ্টতা প্রশ্নেও আসে না।

 

বঙ্গলতলী ইউয়িন পরিষদের চেয়ারম্যান জ্ঞানজ্যোতি চাকমা জানান, বাজারে আতঙ্ক ছড়িয়ে ১৫জন সাধারণ মানুষকে তুলে নিলেও  পরে বিভিন্ন সময় ১০জনকে মুক্তি দেওয়া হয়। বঙ্গলতলী ও মারিশ্যা ইউনিয়নের পাঁচ গ্রাম থেকে ৫জনকে এখনো ছেড়ে দেওয়া হয়নি।  তবে তাঁদের স্বজন ও গ্রামের মুরুব্বীরা অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করছেন।

 

বাঘাইছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মঞ্জুর জানান, করেঙ্গাতলী বাজারে দুর্বৃত্তরা ফাঁকাগুলি ছুড়ার ঘটনা শুনেছি। ঘটনার পর বেশ কয়েকজনকে অস্ত্রের মূখে তুলে নেওয়া গিয়ে পরে আবার ছেড়ে দেওয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ