• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সুবলং-এ জেএসএসের কর্মী নিহতের ঘটনায় ৬০ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2019   Saturday

রাঙামাটির বরকল উপজেলার সুবলং এলাকায় এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির (সংস্কারপন্থী)  কর্মী স্মৃতিময় চাকমা ওরফে কোকো নিহতের ঘটনায় শনিবার ৬০ জনের নামসহ আরো ১০ থেকে ১৫জনকে অজ্ঞাত আসামী করে বরকল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালের দিকে রাঙামাটি শহর থেকে  একটি কংকর বোঝায় দুটি  ট্রলার সুবলং বাজার হয়ে লংগদুর উদ্দেশ্য যাচ্ছিল। এ সময় এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির(সংস্কারপন্থী) সদস্যরা সুবলং বাজারের মাজারের ঘাটে  ভিড়ানোর জন্য নির্দেশ দেয়। এতে চালক ট্রালার বোট না থামিয়ে চলে যায়। পরে সংস্কারপন্থী জনসংহতি সমিতির সদস্যরা দুটি স্পীড বোট নিয়ে দুটি ট্রলারে বোটকে  ধাওয়া করে। এক পর্যায়ে ওই দুটি ট্রলার বোটকে লক্ষ্য করে গুলি করে। এসময় আমবাগান নামক এলাকায় ওৎ পেতে থাকা সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির কর্মীদের সাথে অন্ততপক্ষে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে সংস্কারপন্থী জনসংহতি সমিতির ষ্পীড বোট চালক কোকো চাকমা নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে নিখোঁজ হন। বিকালে কোকোর লাশ উদ্ধার করে পুলিশ।

 

জানা গেছে, শনিবার বরকল থানায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কামাক্কুছড়ার বাসিন্দা প্রীতিময় চাকমা বাদী হয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং ০৪। মামলায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক প্রণতি বিকাশ চাকমাকে এক নম্বর আসামী করে ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামীদের মধ্যে উল্রেখযোগ্য রয়েছেন জনসংহতি সমিতির নেতা গুনেন্দু বিকাশ চাকমা, মঙ্গল কুমার চাকমা, নব বিকাশ চাকমা(নবীন),উদয়ন ত্রিপুরা, নিলোৎপল খীসা, কিশোর কুমার চাকমা,ধীরাজ চাকমা,সুভাষ বসু চাকমা(জার্নাল),সুঅতীশ চাকমা(তন্টু মনি), ফরেন চাকমা,বিধায়ক চাকমা, শরৎজ্যোতি চাকমা,রুপক চাকমা, সুর্বন চাকমা, ধীর কুমার চাকমা, পুলিন চাকমাসহ আরো অনেকে। এছাড়া মামলায় আরো ১০ থেকে ১৫জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

 

বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান সত্যতা স্বীকার করে জানান, শনিবার ৬০ জনের নাম উল্লেখসহ আরো ১৫ থেকে ২০জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ০৪।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ