• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে ১০দিনব্যাপী সৃজনশীল চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2019   Thursday

 

রাঙামাটিতে দশদিন ব্যাপী সৃজনশীল চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ কর্মশালা বুধবার সমাপ্ত হয়েছে।

 

রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট হল রুমে সমাপনী অনুষ্ঠানে  রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রুনেল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কবি ও সাহিত্যিক মৃত্তিকা চাকমা, চলচ্চিত্র পরিচালক, কর্মশালার প্রশিক্ষক রাজিবুল হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন বিভায়ন চাকমা। আলোচনা সভা শেষে ৩০ জন প্রশিক্ষনার্থীদের  সনদপত্র বিতরন করা হয়।

 

 

অনুষ্ঠানে রাজিবুল হোসাইন বলেন, পার্বত্য চট্টগ্রামের মধ্যে ক্ষুদ্র জাতি সত্ত্বার সংস্কৃতি বিকাশে চলচ্চিত্র নির্মানের মাধ্যমে সম্ভব। তবে পার্বত্য তিন জেলাতে বিভিন্ন ফিল্ম,শর্ট ফিল্ম নির্মান করে প্রদর্শনীর মাধ্যেমে বাস্তবচিত্র ফুটিয়ে তোলা সম্ভব। আমরা দশদিনের প্রশিক্ষনে যে দুইটা শর্টফিল্ম শুটিং করেছিলাম সেগুলোর শুটিং যথা সময়ে শেষ করতে না পারা এবং সবাইকে ভিডিও ইডিটিং করে সেগুলো দেখাতে না পারা হচ্ছে আমার ব্যর্থতা। তবে সেগুলো  পরে দেখানোর চেষ্টা করা হবে বলে তিনি প্রশিক্ষনার্থীদের আশ্বাস দেন।

 

 

মৃত্তিকা চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে অনেক ফিল্ম,শর্ট ফিল্ম নির্মান করা হচ্ছে। তবে সে সব ভিডিও গুলো তেমন মান সম্মত নয়। মান সম্মত না হওয়ার কথা। কেননা পার্বত্য চট্টগ্রামে সেধরনে ফিল্ম নির্মানে কোন প্রশিক্ষণ ব্যবস্থা ছিলো না। আশা রাখি এখান থেকে শিখে ভবিষ্যতে মান সম্মত ফিল্ম নির্মানে ভূমিকা রাখতে সক্ষম হবে। 

 

 

উল্লেখ্য, রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে এবং এশিয়ান ইনস্টিটিউট অফ মিডিয়া কমিনিউকেশন বাংলাদেশ এর সহযোগিতায়  ১ মে থেকে  দশদিন ব্যাপী চলচ্চিত্র প্রশিক্ষণ শুরু হয়। এতে তিন পার্বত্য জেলা থেকে উদীয়মান সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করেন। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন হিলর প্রোডাকশনসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন থেকে চাকমা, তঞ্চঙ্গ্যা,মারমা,ত্রিপুরা জনগোষ্ঠীর সম্প্রদায়ের সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করেন।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ