• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত

পুলিন বিহারী চাকমা, বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2019   Thursday

জাতি সংঘ কর্তৃক ঘোষিত ২০৩০ সালের এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর। সরকার এ উদ্দেশ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) নানামুখী কার্যক্রম গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় জিআইইউ কর্তৃক বাস্তবায়নাধীন`` টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ`` শীর্ষক প্রকল্পের আওতায় আমার গ্রাম আমার শহর`` এ আদর্শ্যকে ধারন করে  বৃহস্পতিবার  রাঙামাটির বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা পরিষদের কনফারেন্স কক্ষে করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অথিতি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ও উপসচিব মোঃ এসএম শফি কামাল। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান বিধান চাকমা বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা পলি রানি ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান পাটোয়ারী,যুব উন্নয় কর্মকর্তা প্রিয় রতন চাকমা সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা খাদ্য কর্মকর্তা মন্টুমনি চাকমা সোনালি ব্যাংক ম্যানেজার জসলিন চাকমা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান উপজেলা কার্বারী এসোশিয়েশনের সভাপতি নন্দ বিকাশ চাকমা উপসহকারী প্রকৌশলী সুরেন্দ্র লাল চাকমা ও স্কুল কলেজের শিক্ষক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা হেডম্যান কার্বারী ইউনিয়ন পরিষদের মেম্বার ব্যবসায়ী ও এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অথিতি অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-সচিব এসএম শফি কামাল বলেন- ২০৩০ সালের মধ্যে ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রা এবং ২৩২টি সুচক রয়েছে। সুচক সমূহ সকল দেশের জন্য সমভাবে প্রযোজ্য নয়। আমাদের দেশের জন্য যেসব সুচক দরকার সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে। তবে সুচক সমুহের ব্যাপ্তি এতো বিস্তৃত যে সব গুলো সুচক বাস্তবায়ন অত্যান্ত চ্যালেঞ্জিং। তবে চ্যালেঞ্জিং হলেও বর্তমান সরকার এসডিজি বাস্তবায়নে বদ্ধ পরিকর। তাই আগামী ২০৩০ সালের মধ্যে এসডিজি শতভাগ বাস্তবায়নে সকলকে আন্তরিক হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অনুরোধ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ- সচিব এস এম শফি কামাল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ