• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2019   Tuesday

প্রতিবছরের ন্যয় এবছরও বড় আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।


মঙ্গলবার রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সকল শ্রেণী পেশার মানুষ যোগ দেয়ায় ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ ও পরিষদের সদস্যবর্গরা জেলা ও উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ইফতারে অংশ গ্রহণ করেন। দলমত নির্বিশেষে এক টেবিলে বসে সবাই মিলে একসাথে ইফতার করেছেন।


জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সবাইকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিবছর জেলা পরিষদ ইফতার মাহফিলের আয়োজন করে। এর মাধ্যমে সবার সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে পড়ে।


এ সময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজামান মহসীন রোমান, শিক্ষাবিদ, রাজনৈতিক, সামাজিক, পুলিশ ও গোয়েন্দা বিভাগের ঊর্ধতন কর্মকর্তা, সাংস্কৃতিক, সাংবাদিক, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে রমজানের তাৎপর্যের ওপর আলোচনা ও দেশ এবং জাতির মঙ্গঁল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতি ও জেলা আওয়ামী ওলামালীগের সভাপতি ,মওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ