• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাজস্থলীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2019   Monday

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়ি এলাকায় গেল রোববার রাতে দুর্বৃত্তদের গুলিতে ক্যহ্লাচিং মারমা নামের ওয়ার্ড যুবলীগের নেতা নিহত হয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়ি এলাকায় নিজ বাড়ীতে গেল রোববার রাত ১১টার দিকে ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ক্যহ্লাচিং মারমা রাতে খাওয়া-দাওয়া সেরে পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলছিলেন। এসময় একদল দুর্বৃত্ত বাসায় ঢুকে ক্যহ্লাচিং মারমাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ক্যহ্লাচিং এর মৃত্য হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।


চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তবে কারা এ ঘটনা ঘটনা ঘটিয়েছে তিনি জানাতে পারেননি।

 

এদিকে, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মূছা মাত্বব্বর এ হত্যাকান্ডের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। তিনি এ ঘটনায় জড়িতদের অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। তবে জনসংহতি সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক নীলোৎপল খীসা এ ঘটনার সাথে তার সংগঠন জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছেন, এ হত্যাকান্ডের ঘটনায় জনসংহতি সমিতির কোন সংশ্লিষ্টতা নেই। জনসংহতি সমিতিকে যে দোষারুপ করা হচ্ছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। 


উল্লেখ্য, গেল শনিবার রাতে পাশ্ববর্তী এলাকা ও জেলা বান্দরবান সদর উপজেলার রাজভিলা এলাকায় দুর্বৃত্তরা বড় ভাইকে না পেয়ে ছোট ভাই ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতা ক্যচিং থোয়াই মারমাকে গুলি করে হত্যা করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ