• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটি পৌর সভায় সেরা কর দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2019   Sunday

পৌর কর পরিশোধে উৎসাহিত করতে রোববার সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে রাঙামাটি  পৌর সভা।

 

হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ উপলক্ষে পৌর সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশ, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মইন উদ্দিন, ডিজিএফআই এর অতিরিক্ত সহকারি পরিচালক সাইফুজ্জামান, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে নিয়মিত কর দাতা হিসেবে ব্যক্তি পর্যায়ে ১০জন এবং ১২টি প্রতিষ্ঠান থেকে নিয়মিত কর দাতা হিসেবে সম্মাননা দেয়া হয়।

 

পৌর মেয়র বলেন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পৌরসভা অনুষ্ঠাগেুলোকে নিজের আয় থেকে কর্মকর্তা কর্মচারীদের বেতন ও উন্নয়ন কাজ করতে হয়। আর এসব কাজ করতে গেলে জনগন থেকে কর আদায় করতে হয়, জনগন যদি ঠিকমত কর দেয় তাহলে  পৌরসভার কার্যক্রম গতিশীল থাকে, অন্যথায় উন্নয়ন কার্যক্রমসহ পৌরসভা চালাতেই হিমশিম খেতে হয়।  তিনি রাঙামাটি পৌর সভার নাগরিক সুযোগ সুবিধা পেতে নিয়মি কর পরিশোধ করতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ