• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পাহাড়ে পাখি রক্ষায় ও পাখি শিকার বন্ধে রাঙামাটিতে দুদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 May 2019   Friday

বনের পাখি থাকুক বনে-নিরাপদে’ এই শ্লোগানে পাহাড়ের পাখি রক্ষায় শুক্রবার থেকে দুদিন ব্যাপী রাঙামাটিতে ‘সেভ দ্য বার্ডস অব হিল’ শীর্ষক ছবি প্রদর্শনী শুরু হয়েছে।


স্থানীয় একটি রেষ্টরেন্টে আয়োজিত দুদিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি বিষয়ক তরুণ লেখক মোকারম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক ড. দেবাশীষ বিশ্বাস,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে ও সাংবাদিক শামসুল আলম। স্বাগত বক্তব্যে দেন তরুন আলোকচিত্রী সবুজ চাকমা। 


পাহাড়ের হারিয়ে যাওয়া পাখি রক্ষা এবং পাখি শিকার বন্ধে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দুই তরুণ আলোকচিত্রী সমির মল্লিক ও সবুজ চাকমার তোলা পাহাড়ের বিপন্ন কয়েক প্রজাতির পাখিসহ প্রায় ৪২টি পাখির আলোক চিত্র এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। বিকাল ৪ টা থেকে রাত ৮টা পর্ষন্ত এই প্রদর্শনী দর্শনার্থীদের উন্মুক্ত রাখা হয়েছে। উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটেছে।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,পাহাড়ে ইতোমধ্যে বিলুপ্তির পথে বেশ কয়েক প্রজাতির পাখি। পার্বত্য চট্টগ্রামে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় পাখিদের সংরক্ষন ও পাখির আভয়াশ্রম সৃষ্টি করতে। পাশাপাশি পাহাড়ে দেশী-বিদেশী পাখি সংরক্ষণ ও শিকার বন্ধ করতে সবাইকে সচেতনতা সৃষ্টি করতে হবে।


জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, সরকার পাখীদের রক্ষা ও সংরক্ষনের জন্য পাখির অভায়ারাণ্য সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে। তাই রাঙামাটি জেলার দশ উপজেলায়ও পাখির অভায়ারাণ্য সৃষ্টি করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ