• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

২৪ এপ্রিল সম্প্রীতির কনসার্ট
দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে চলছে বৈসুক,সাংগ্রাই,বিঝু মেলা

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2019   Saturday

খাগড়াছড়ির দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে চলছে বৈসুক,সাংগ্রাই,বিঝু মেলা। বিনোদনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্যবদ্ধ প্রয়াসকে সুদৃঢ় করার লক্ষ্যে পাহাড়ী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসুক,সাংগ্রাই,বিঝুর উপলক্ষে এ মেলার আয়োজন করা হয় বলে জানা যায়। এদিকে তিন দিনব্যাপী বৈসুক,সাংগ্রাই,বিঝু উৎসব শেষ হলেও এই মেলাকে ঘিরে উপজেলার পাহাড়ী অধ্যুষিত এলাকাগুলোতে এখনো বইছে বৈসুক,সাংগ্রাই,বিঝুর আমেজ। মেলাকে আরও বেশি উৎসবমুখর করার লক্ষ্যে আগামী ২৪ এপ্রিল সেনাবাহিনীর পক্ষ থেকে মেলা মাঠে সম্প্রীতি কনসার্টের আয়োজন করা হয়েছে বলেও জানা গেছে। 

 

শনিবার বিকালে উপজেলার কবাখালী ইউনিয়নের সড়ক ও জনপথ বিভাগের মাঠে আয়োজিত মেলা প্রাঙ্গন ঘুরে দেখা যায়, পাহাড়ী বাঙ্গালীসহ নানা শ্রেণীপেশার মানুষের উপচেপড়া ভীর। মেলায় নানা আয়োজনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে নাগর দোলা ও নৌকা দোলা। নাগর দোলা ও নৌকা দোলায় চড়ার জন্য লাইনে দাড়িয়ে অপেক্ষা করছে অসংখ্য শিশু কিশোর। এসময় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জুই চাকমা ও ইসমিতা জাহান জানায়, নাগর দোলায় আগে চড়েছি কিন্তু নৌকা দোলায় চড়তে পারিনি। তাই নৌকা দোলায় চড়ার জন্য আম্মুর সাথে মেলায় এসেছি। মেলায় এসে আমাদের অনেক ভাল লাগছে।


মেলা পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান জানান, বিনোদনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্যবদ্ধ প্রয়াসকে সুদৃঢ় করার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি নিয়ে পাহাড়ী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় পাহাড়ী বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটছে। মেলাকে আরও বেশি উৎসবমুখর করার লক্ষ্যে আগামী ২৪ এপ্রিল দীঘিনালা সেনাজোনের পক্ষ থেকে মেলা মাঠে সম্প্রীতি কনর্সাটের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। দীঘিনালা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম জানান, এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে বিনোদনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুন্ন রাখার লক্ষ্যে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রসংশার দাবীদার। কারন যেকোন বিনোদন মানুষের মনকে বিকশিত করে। বিকশিত মন সৃষ্টিশীল ভাল কাজে প্রেরনা জোগায়।


দীঘিনালা থানার ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম জানান, উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে চলছে বৈসুক,সাংগ্রাই,বিঝু মেলা। মেলাকে ঘিরে সাধারন মানুষের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ