• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

বান্দরবানে জলকেলিতে মাতোয়ারা তরুণ-তরুণীরা

স্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Apr 2019   Monday

পুরনো সব জঞ্জাল ধুয়ে ফেলে নতুনকে স্বাগত জানাতে মারমা তরুণ-তরুণীরা জলকেলি উৎসবে মেতে উঠেছে। মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবের মধ্যে জলকেলি উৎসব অন্যতম। মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই। আর জলকেলি উৎসবের প্রধান অনুষঙ্গ। এ জলকেলিতে মাতোয়ারা থাকেন শিশু-কিশোর, তরুণ-তরুণীরা। সাংগ্রাই উৎসবের পানি খেলার মাধ্যমে পুরনো বছরের সকল দুঃখ-কষ্ট, গ্লানি ধুয়ে-মুছে নতুন বছরকে বরণ করে নেয় তারা।

 

সোমবার বিকেলে স্থানীয় ঐতিহ্যবাহী বোমাং রাজারমাঠে জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া তরুণ-তরুণীদের গায়ে পানি ঢেলে জলকেলি উৎসবের উদ্ধোধন করেন পার্বত্য  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি।

 

জলকেলি উৎসবে ছোট-বড় কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পানি খেলায় মেতে উঠেন মারমা তরুণ-তরুণীরা। পাশের গ্রাম বা পাড়াগুলো থেকেও শত শত পাহাড়ি তরুণ-তরুণী, নারী-পুরুষ এবং দেশি-বিদেশি পর্যটকরা ভিড় জমান জলকেলি উৎসবে।সাংগ্রাই উৎসবে পানি খেলা ছাড়াও পিঠা তৈরি, বুদ্ধমূর্তি স্নান, বৌদ্ধ বিহারে বিহারে ছোয়াইং দান, হাজার প্রদ্বীপ প্রজ্জ্বলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হচ্ছে। আজ মঙ্গলবারও জলকেলি উৎসবে মেতে উঠবে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীসহ চাকমা, তঞ্চঙ্গ্যা, ম্রো, চাক সম্প্রদায়ের তরুণ-তরুণী, নর-নারীরা।

 

সোমবার জলকেলি উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ