• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

সাজেকে জীপ উল্টে নিহত ১, আহত ৫

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2019   Thursday

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের মাচালং যাওয়ার পথে সাজেকে  জীপ উল্টে ১ শ্রমিক নিহত এবং ৫জন গুরুতর আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম জিয়া মাঝি(৪৫), সে নেত্রকোনা জেলার দূর্গাপুর সদর উপজেলার বাসিন্দা তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। 

 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাজেক সড়কের এগোজ্যাছড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা জানায়, সাজেক থানার নির্মাণাধীন ভবনের ছাঁদ ঢালাইয়ের কাজের জন্য ৩৫জন শ্রমিক হাটহাজারী থেকে  দুটি জীপগাড়ীতে করে মাচালং যাচ্ছিল । তার মধ্যে একটি জীপগাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়িতে থাকা বিশজনের মধ্যে অন্তত ৫জন আহত হন।

 

তাদের মধ্যে ৩জনের অবস্থা গুরুতর। ঘটনাস্থল থেকে স্থানীয়রা ও অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে বাঘাইহাট জোনে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করা হয়। আহতরা হলেন, উজ্জল মিয়া(১৬), জহির(১৭), হুমায়ুন(১৭), রিয়ান(২৬), মোঃ আলী(২৩)।

 

সাজেক থানার এসআই কামরুজ্জামান  জানান, সড়ক দূর্ঘটনার  আহতদের উদ্ধার করে বাঘাইহাট জোনে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে । নিহত ব্যক্তিকে ময়না তদন্ত শেষে তার পরিববারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ